ছবি তোলার নেশায় প্রাণ কেড়ে নিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের

জঙ্গলে ঘুরে ঘুরে ছবি তুলতে ভালোবাসতেন তিনি। অসম্ভব ভালোবাসতেন বন্যপ্রাণীদের। সেই ভালোবাসায় কাল হলো তাঁর। বন্যপ্রাণের ছবি তোলার নেশায় হাওড়ার বাড়ি থেকে সুদুর ঝাড়গ্রামের এক বন্ধুর বাড়িতে পৌঁছে যান তিনি। কিন্তু ফিরে আসা হলো না। বুনো হাতির ছবি তুলতে গিয়ে হাতির হানায় প্রাণ হারালেন বছর পঁয়ত্রিশের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আশীষ শীট। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আতাডিহা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই খড়গপুর লোকালের বাঁশপত্রির জঙ্গলে রয়েছে ৩০-৩৫ টি হাতির একটি দল। গতকাল রাতে তাদের মধ্যে ২০-২৫ টি হাতি পার্শ্ববর্তী বান্দারবন এলাকায় চলে গেলেও ১২-১৩ টি হাতি রয়ে যায় আতাডিহা গ্রামের একটি কাজু বাগানে। সকাল থেকে সেখানে ভিড় বাড়াতে থাকে উৎসাহী জনতা। ক্রমান্বয়ে চলতে থাকে হাতিকে বিরক্ত করা। এক সময় ক্ষিপ্ত হয়ে দলের বড় হাতিটি পাল্টা আক্রমণ করে মানুষকে। হাতির গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল স্থানীয় মানুষজন হাতির মুভমেন্ট দেখে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিলেও আশীষ তা বুঝতে পারেননি। ফটো তুলতে ব্যস্ত থাকা আশীষকে তুলে আছাড় মারে হাতিটি, এরপর শুঁড়ে দোলাতে দোলাতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।
Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026