নিউজ

Weather Update: আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য পথ হারিয়েছে শীত,কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা?

নভেম্বর শেষ হয়ে ডিসেম্বার মাস আসতে আর বেশী দেরী নেই। অথচ হেমন্তের শেষ বেলায় শীতের দেখা নেই। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শীত নিজের পথ হারিয়েছে। যদিও সপ্তাহের কয়েকদিন বাদ দিয়ে চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ ফের নিচের দিকে নামার ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তাই নির্দিষ্ট সময়ে রাজ্যে শীত পড়বে বলে আশাস্বরুপ বার্তা আবহাওয়াবিদদের।

আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এই মুহূর্তে উচ্চচাপ কেটে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরে পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতায বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অল্প হলেও রাজ্যে পারদ কমছে৷ রাজ্যে প্রবেশ হয়ে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। আলিপুর ব
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস আরো তাপমাত্রার পারদ কমতে পারে। যদিও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। পূবালি হাওয়ার কারণে এই রাজ্যে জলীয় বাষ্প ঢুকেছে কয়েকদিন আগে। যার জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়ায় জলীয় বাষ্প।

এর কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আবার রাতের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে নানা শীত পোশাক থেকে কম্বোল জমিয়ে শীতের আমেজ উপভোগ করার প্রস্তুতি শুরু করেছে বঙ্গবাসী।

 

John Fabian

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026