কেরিয়ার

দারুন সুখবর! ভারতীয় রেলে প্রচুর চাকরি! ঢুকেই মোটা টাকা বেতন!

দেশ জুড়ে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হওয়ায় বিপর্যয় নেমে এসেছে জাতীয় ক্ষেত্রে। একের পর এক বেসরকারি সংস্থায় কর্মী ছাঁটাই চিন্তার ভাঁজ ফেলেছে অর্থনীতি গবেষকদের কপালে। রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোর অবস্থাও তথৈবচ। এরই মাঝে বেকার যুবক যুবতীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। রেলের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে নিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে সামনের কয়েক মাসে, ভারতীয় রেল সূত্রে এমনটাই খবর।

এই মুহূর্তে রেলের বিভিন্ন দফতরে কর্মী ঘাটতি রয়েছে। জোড়াতালি দিয়ে চালাতে গিয়ে রেল পরিষেবায় ব্যাঘাত ঘটছে বারবার। কর্মী সংকটের ফলে বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলেও পড়েছে রেল। এই অবস্থায় যুবক যুবতীদের মনে খুশির হাওয়া এনে বিপুল পরিমান নিয়োগের সম্ভাবনার হদিশ দিল ভারতীয় রেল বোর্ড। দেশের বিভিন্ন প্রান্তে হবে এই নিয়োগ। কর্মী নিয়োগ হবে আইসিএফ চেন্নাই, ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের দফতরে। এক মাসের মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে রেলের ওয়েবসাইটে। সেখানেই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জানা যাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026