অজন্তা মেন্ডিস নাম টার সাথে অনেকেই পরিচিত শ্রীলঙ্কার সেই রহস্যময় স্পিনার বার বার দেশের জার্সিতে তুলে নিয়েছেন একের পর এক উইকেট কিন্তু তাই উপেক্ষিত থেকে গেছেন সারা জীবন। অনেকে বলেন ক্যারাম বলের প্রকৃত ব্যবহার তার থেকে ভালো কেও করত পারেন না একটা সময়ে এই বলেই ঘায়েল একের পর এক ব্যাটসম্যান কে। সেই অজন্তা মেন্ডিস মাত্র ৩৪ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন। শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক ঘটেছিল ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ৮৭ টি একদিনের ম্যাচ নিয়েছেন ১৮৮ টি উইকেট একদিনের ক্রিকেটের পাশাপাশি দেশের জার্সি গায়ে খেলেছেন ১৯ টি টেস্ট সেখানে ৭০ টি উইকেট পান তিনি। টি টোয়েন্টি ফরম্যাটেও খেলেছেন ৩৯ টি ম্যাচ সেখানে ৬৬ টি উইকেটের মালিক এই রহস্যময় স্পিনার। আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়ারস ইন্ডিয়ার হয়ে। ২০১৫ সালে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন এরপর থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি। তাই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মেন্ডিস হয়তো কিছুটা অভিমানী হয়েই এই সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কার জার্সিতে এতো উজ্জ্বল প্রদর্শন করার পরেও ব্রাত্য থেকে গিয়েছেন তিনি সেই আক্ষেপ বুকে নিয়ে এই সিদ্ধান্ত নিলেন মেন্ডিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…