বিনোদন

Jagnoor Aneja: মাত্র ৪০-এ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘লাভ স্কুল’ খ্যাত জুগনূর আনেজা

ফের বলিউডে খারাপ খবর! বলিউড সুপারস্টার সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর একমাসও হয়নি, ফের বৃহস্পতিবার সকলে চমকে দেওয়ার মতো খবর শোবিজ দুনিয়া থেকে। ‘এমটিভি লাভ স্কুল’ খ্যাত জুগনূর আনেজা মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যপার হল, তিনি কিছুদিন আগে মিশরে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর সেখান থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান জুগনূর। 

এমনকি অভিনেতা নিজের মিশরে ছুটি কাটানোর বহু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জুগনূর। তাঁর এই আকস্মিক মৃ্ত্যুর খবর চাউর হতেই হতবাক হয়েছে নেটিজেনরা। অভিনেতার অনুগামীরা তাঁর মৃত্যুর খবর কিছুতেই হজম করতে পারছেন না। 

দু-দিন আগেই মিশর থেকে একটি দুর্দান্ত ভিডিও পোস্ট করেছিলেন জুগনূর। সেখানে ইয়োহানির ভাইরাল গান ‘মানিগে মাগে হিথে’র সুরে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন প্রয়াত রিয়েলেটি টিভি তারকা। আর সেখানে নিজের স্বপ্নপূরণের কথা অনুগামীদের জুগনূর লিখেছিলেন, ‘গিজার পিরামিড দেখতে পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার ইচ্ছের বাকেট লিস্ট থেকে আরও একটা স্থান কমে গেল।’

উল্লেখ্য, এমটিভি লাভ স্কুলের সিজন ১ ও সিজন ২-এর অংশ ছিলেন জুগনূর। সেইসময় এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনুশা দাণ্ডেকর ও করণ কু্ন্দ্রা। প্রথম সিজনে প্রেমিকা মনিষার সঙ্গে যোগ দেন জুগনূর, কিন্তু পরবর্তী সময়ে দুজনের ব্রেক আপ হয়ে যায়। এরপর মনিকার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হলেও এই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

প্রয়াত অভিনেত ঘুরতে বড্ডো ভালোবাসতেন জুগনূর আর তা সোশ্যাল মিডিয়া ছিল তাঁর বড় প্রমাণ। ইতিমধ্যে বিশ্বের ১১টি দেশ ঘুরে দেখেছেন। কিন্তু তাঁর এই অকাল প্রয়াণে স্বপ্নের বাকি দেশ আর ঘোরা হলনা। তিনি হয়তো জানতেনও না এটাই তাঁর শেষ ভ্রমণ ছিল।৷ পাশাপাশি একজন লাইফ কোচ হিসাবেও কাজ করতেন তিনি। নিজের ইনস্টাগ্রাম বায়ো-তে লেখা রয়েছে-‘রানওয়ে পরিচালক ও পর্যটক। আমি মানুষকে তাঁদের জীবন বদলাতে সাহায্য করি।’ মডেলিং এজেন্সি ‘ইন্ডিয়ান স্কুল অফ মড অ্যান্ড ফ্যাশ’-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ছিলেন জগনূর। এত কম বয়সে তাঁর মৃত্যু সত্যি এক বড় ধাক্কা সকলের কাছে। 

ইনস্টাগ্রামে জুগনূরের একটি ছবি পোস্ট করে ‘ছোটি সর্দারনি’ খ্যাত মাহির পান্ধি লেখেন, ‘তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে খুব মিস করছি ভাই। পরপারে ঠিক দেখা হবে।’ মাত্র চল্লিশ বছর বয়সে জুগনূরের চলে যাওয়াটা অনুরাগীদের ফের একবার স্মরণ করিয়ে দিচ্ছে সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণের কথাই। 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026