বিনোদন

Koel Mallick : দুর্গাপুজোর আগে কোয়েল মল্লিকের বাড়িতে আসছে নতুন সদস্য!

কোভিড পরিস্থিতির জন্য গত বছর দুর্গাপুজোয় বন্ধ ছিল পুজো প্যান্ডেল হোপিং। বাদ পড়েনি মল্লিক বাড়ি। গতবছর কেবলমাত্র পরিবারের উপস্থিতিতেই হয়েছিল মাতৃবন্দনা। উপস্থিত থাকতে পারেনি মিডিয়াও। তবে এবারে করোনার চোখ রাঙানি থাকলেও অনেকের ভ্যাক্সিনেশন সম্পন্ন। তাহলে কি এবারে মল্লিক বাড়ির দুর্গাপুজোর দরজা কি সকলের জন্য খোলা হবে? সে ব্যাপারে কিছু জানাননি মল্লিক বাড়ির সদস্য। এমনকি কোয়েলও কিছু জানাননি।

একদিকে পুজো পুজো আভাস, অন্যদিকে মল্লিক বাড়িতে বিবাহের পূর্বাভাস। এবছর দুর্গাপুজোতে মল্লিক বাড়িত শুধু ঢাকের বাদ্যি নয় এবারে বিয়ের ফুল ফুটতে চলেছে মল্লিক বাড়িতে। কারন এই পুজোতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউড নায়িকা কোয়েল মল্লিকের খুঁড়তুতো ভাই দেবজয় মল্লিক। আগামী ৮ অক্টোবর বিয়ে করবেন কোয়েল মল্লিকের খুড়তুতো ভাই দেবজয় মল্লিক। যাঁকে এই মুহূর্তে সর্বজয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেবজয় নিজেও একজন টেলি অভিনেতা। ‘সর্বজয়া’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। 

অভিনেতার হবু বেটার হাফের নাম রূপশ্রী চক্রবর্তী। তিনি অবশ্য অভিনয় পেশার সাথে যুক্ত নয় তিনি একজন পেশায় নিউট্রিশনিস্ট। রুপশ্রী তাঁর হবু ননদ, কোয়েলের সঙ্গে ভারি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। টলিউডের বহু তারকার ফিটনেসের দায়িত্বে রয়েছেন রূপশ্রী।জানা গিয়েছে দেবজয় আর রূপশ্রীর প্রেম করে নয় বরং সম্বন্ধ করে বিয়ে হচ্ছে। আর এই সমন্ধ বহু বছর আগের। রূপশ্রী কলেজে পড়বার সময় থেকেই দেবজয়ের সাথে বিয়ের পাকা কথা হয়। সাত বছর ধরে একে অপরকে চেনেন দুজনে। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। রূপশ্রী-দেবজয় দীর্ঘ অপেক্ষার পর এই পুজোয় সাত পাকে বাঁধা পড়বেন।

এক সাংবাদমাধ্যমকে রূপশ্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতি তাই সব নিয়মবিধি মেনেই হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। বিয়েতে আমন্ত্রিতদের সুরক্ষার সবরকম ব্যবস্থা করা হয়েছে। মল্লিক বাড়ির ছেলের বিয়ে বলে কথা, তাই এই নিমন্ত্রিত লিস্ট টা বেশ বড়ো হবে। থাকবে টলিপাড়ার তারকারা। জানা গিয়েছে, ৮ অক্টোবর গোলপার্কে এই বিয়ের অনুষ্ঠান হবে, দু-দিন পর ১০ অক্টোবর চারু মার্কেটের মল্লিক বাড়িতে বসবে বৌভাতের আসর।

উল্লেখ্য দেবজয় শুধু ‘সর্বজয়া’ নয়, এর আগে ‘প্রথমা কাদম্বিনী’, ‘সরস্বতীর প্রেম’, ‘চিরদিনই আমি য়ে তোমার’, ‘সীমানা পেরিয়ে’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজয়।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026