বিনোদন

Arunita-Pawandeep: এই উইকেন্ডে কপিলের বিশেষ অতিথি হলেন অরুণিতা-পবনদীপ! থাকছেন নেহা

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে।

ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন।

তাঁদের ‘বন্ধুত্ব’র আসল সত্যি জানতে চায় সকলেই। তবে এদের অনুগামীরা চায় এরা সত্যি সত্যি প্রেম করুক। সম্প্রতি হিমেশ রেশামিয়ার অ্যালবাম ‘দিল সে’-র ‘ও সাইয়োনি’তে ফের প্লেব্যাক করেছেন এই জুটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে গানের স্টুডিও ভার্সন। যেখানে অরুদীপের দুষ্টু-মিষ্টি ফ্লার্ট সকলের বেশ পছন্দ হয়েছে।

এবার ইন্ডিয়ান আইডলের এই চর্চিত প্রেমিক জুটি হাজির হবেন কপিল শর্মার শো-তে। হ্যাঁ সোনি টিভির ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ দেখা পাওয়া যাবে এই দুজনকে। অবশ্য অরুণিতা আর পবনদীপ একা নন, থাকছে ‘ইন্ডিয়ান আইডল ১২’-র আরো ৪ ফাইনালিস্ট। সাথে থাকছেন বলিউড রিমেক ক্যুইন নেহা কক্কর। অর্থাৎ এই সপ্তাহে কমেডি নাইটস সুরের সাত রঙ মিশতে চলেছে।

সম্প্রতি অরুদীপের একটা ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল কপিলের সেটে তোলা একটি গ্রুপ ছবি। যেখানে কপিল শর্মা আর অর্চনা পূরণ সিং-র সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সকল অতিথিরা। আর ছবি প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। সকলেই এখন এদিনের শ্যুটের ঝলক দেখার জন্য মুখিয়ে আছেন। কিছুদিন আগেই নেহা কক্করের ‘কাঁটা লাগা’ মুক্তি পেয়েছে । হানি সিং আর ভাই টনির সঙ্গে দেখা গিয়েছে নেহাকে। এবার নিজের গানের প্রচারে ইন্ডিয়ান আইডল’ এর ছয় ফাইনালিস্টকে নিয়ে হাজির তিনি।

কপিল মানেই হাসির কৌতুক রস। এর আগে বহুবার কপিলের শো-তে দেখা গিয়েছে নেহার। বিয়ের পর রোহনকে নিয়েও কপিলের কমেডি শো-তে উপস্থিত হয়েছিলেন। , ইন্ডিয়ান আইডলের ৬ শিষ্যকে নিয়ে প্রথমবার আসছেন এখানে। এবার এটাই দেখার, কেমন জমে আজকের শো। কপিল নিজেও ভালো গান গায়। সঙ্গে আবার থাকছে সব সুরেলাকন্ঠীরা তাই নিঃসন্দেহে বলা যেতেই পারে এই সপ্তাহ সুরেলা উইকেন্ডের। আর তা দেখার জন্য অপেক্ষারত গোটা দেশ।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026