বিনোদন

Avika Gor: মলদ্বীপে বালির উপর ‘বালিকা বধূ’র আনন্দী, খোলামেলা অবতারে অভিনেত্রী অবিকা

অভিকা গোর এই নামটার থেকে সকল দর্শক এই মেয়েকদ আনন্দী বলে ডাকতে ভালোবাসেন। হ্যাঁ কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিকে ‘বালিকা বধু’র সেই মিষ্টি মেয়েটি। একে সকলে ছোট্ট আনন্দী বলে বেশি ডাকতে পছন্দ করেন। মিষ্টি হাসি, লেহেঙ্গা চোলির সঙ্গে মাথায় দেওয়া ঘোমটা এবং গা ভর্তি ভারি ভারি গয়না আর নিজের মিষ্টি মিষ্টি কথায় সকলের মন জয় করে নিয়েছিল এই খুদে শিল্পী। বালিকা বধূর পর শ্বশুরাল সিমর কা ধারাবাহিকে অভিনয় করেও বেশ জনপ্রিয় হয়েছেন অভিকা। এরপর টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তে অংশগ্রহণ করেছেন। সঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু তেলেগু ছবিতে।

তবে ছোট আনন্দী আর বালিকা নেই। এখন এই মেয়ে ২৩ বছরের বড় বালিকা। বয়সে যেমন বড় হয়েছে তেমনি এই অভিনেত্রী আগের থেকে আরো বেশি বোল্ড আর স্মার্ট হয়ে উঠেছেন। পাশাপাশি অভিনেত্রীর জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। হ্যাঁ অভিনয়ের পাশাপাশি নিজের মনের মানুষের সাথে চুটিয়ে প্রেমে করছেন আনন্দী থুরি অভিকা গোর। বয়ফ্রেন্ডের নাম মিলিন্দ চাঁদওয়ানি। অভিনয় পেশার সাথে যুক্ত নন মিলিন্দ। তিনি একজন সমাজকর্মী। প্রথমে মিলিন্দ ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করে এমবিএ করেন। এরপরে একজন সামাজকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ শুরু করেন। সেই সূত্রেই আলাপ হয় অভিকার সঙ্গে।

সম্প্রতি, প্রেমিক মিলিন্দের সঙ্গে মলদ্বীপে উড়ে গিয়েছেন অভিকা ছুটি কাটাতে। সেখানে গিয়ে নিজের পুরোনো সব খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ‘আনন্দী’। একাধিক স্নানপোশাকে সমুদ্র সৈকতে নিজেকে মেলে ধরেছেন তিনি। প্রতিটি পোশাকে সুস্পষ্ট তাঁর শরীরের খাঁজ। পোশাকের ফাঁক থেকে স্পষ্ট বক্ষ যুগলের খাঁজও।

খোলা চুল, খোলা মেলা পোশাক আর নো মেক আপে মালদ্বীপের সাদা বালিতে যৌবনের স্বাদ নিচ্ছেন অভিনেত্রী। আবার কখনও সমুদ্রের নীল জলে জলকেলিতে ব্যস্ত আবার কখনও বা মলদ্বীপের সমুদ্রতটে আনমনেই নিজের শরীরে মাখছেন বালি। সেইসব ভিডিয়োতে লাস্যময়ী অভিনেত্রী চোখের আবেদনও চোখ এড়ায়নি নেট নাগরিকদের। আর প্রতিটি ছবি আর ভিডিও বেশ ভালোই ভাইরাল।

আবার প্রেমিকের সাথে সমুদ্রের ধারে নৈশভোজ ও করেছেন। রোম্যান্টিক ডিনারের একে অপরের হাত ধরে সুন্দর মুহূর্ত উপভোগ করার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন মিলিন্দ। এদের এই সুন্দর মুহূর্তের ঝলক দেখে নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় প্রতিটি পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026