বিনোদন

Shruti Das: সিঁদুর মাথায় ‘হবু স্বামী’-র সঙ্গে ছবি ‘দেশের মাটি’র নোয়ার, ৭ দিন পরে বিয়ে নাকি?

বছরের প্রথমে শুরু হয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। তবে এই মুহূর্তে মাম্পির জ্বালায় অতিষ্ট গোটা মুখার্জি পরিবার। পুরো পরিবারের সকলের সঙ্গে বাজে ব্যবহার করছেন মাম্পি, এমনকি বাদ নেই নোয়া আর কিয়ান ও। দুজনের সঙ্গেও ঝগড়া বেঁধেছে মাম্পির । টিভির পর্দায় মাম্পির সাথে যতই অশান্তি থাক বাস্তব জীবনে কিন্তু বেশ ভালো সময় কাটাচ্ছেন নোয়া অর্থাৎ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস । শ্রুতির অভিনয় জীবনে এটি দু নম্বর ধারাবাহিক আর দুই ধারাবাহিকে অভিনয় করে এখন বেশ জনপ্রিয় শ্রুতি দাস।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে নোয়ার ভূমিকায় তাঁর অভিনয় মন কেড়েছে সকলের। সঙ্গে অবশ্য তিনি বেশ কিছুবার বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। ধারাবাহিকের অন্য চরিত্র ‘মাম্পি’ ওরফে রুকমার সঙ্গে তুলনা টেনে বারবার খোঁটা দেওয়া হয় তাঁকে। এমনকি তাঁদ গায়ের রং নিয়েও কিছু সমালোচক কটাক্ষ কর চলে সমালোচনা। তবে সেসব তোয়াক্কা না করেই নিজের মতো করে থাকতে ভালোবাসেন শ্রুতি। 

ছোট পর্দার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ অভিনেত্রী। নিজের সম্পর্ক নিয়ে তিনি লুকোচুরি করেননি কখনোই। প্রেমিকের সাথে নাইট আউট, জঙ্গল সফর থেকে শুরু করে গাড়ি কেনা, সব কিছুর ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বুধবারও নিজের মনের মানুষের সাথে কিছু ছবিই শেয়ার করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। যেখানে দেখা গেল কোনও এক রেস্তোরাঁয় বসে আছেন তিনি আর স্বর্ণেন্দু। এই দিন নিজের প্রেমিককে জড়িয়ে ধরে ছবিও পোস্ট করেছেন, সঙ্গে নিজের কিছু একার। অভিনেত্রী এই ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ইম্পারফেক্টলি পারফেক্ট হবু বর, তোমায় ভালবাসি’। হ্যাশট্যাগে আবার জুড়ে দিয়েছেন 7 Days To Go!। এই হ্যাশট্যাগ দেখে অনেকের মনে প্রশ্ন, কীসের সাত দিন।

শ্রুতির উত্তর, আর সাত দিন পর তাঁর জন্মদিন। সেটা বোঝাতেই এই হ্যাশট্যাগ। এখন থেকেই পার্টি শুরু। তবে, সেই পোস্ট দেখে অনেকে প্রশংসা করলেও কিছু নেটবাসীর চোখ টানল অভিনেত্রীর কপালের সিঁদুরে। প্রশ্ন উঠল, চুপিচুপি বিয়ে করেছেন নাকি তাঁরা। অনেকে প্রশ্ন করেন কেন হঠাৎ অবিবাহিত হয়ে তিনি সিঁদুর পরেছেন। যদিও এক সংবাদমাধ্যমের কাছে শ্রুতি স্পষ্ট জানিয়েছেন, না এখনই তিনি বিয়ে করেননি। ধারাবাহিকের সেট থেকে সোজা পাবে গিয়েছিলেন তাঁরা। সেই কারণেই তাঁর মাথায় এই সিঁদুর। শ্রুতির জরা নিয়েছেন , বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। লুকিয়ে করার প্রশ্নই ওঠে না।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026