রাজ্য

তৃণমূলের হয়ে জোরকদমে প্রচার, নরেন্দ্র মোদিকে একহাত নিলেন অভিনেত্রী লাভলি

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবারের প্রার্থী হয়েছেন তৃণমূলের হয়ে লাভলি মৈত্র। তিনি এর আগে জলনুপুর ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে লাভলী মৈত্র প্রচারের একেবারে চরমপর্যায়ে রয়েছেন। তিনি প্রত্যেকটি জনসভায় গিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি প্রকল্প নিয়ে প্রশংসায় তিনি পঞ্চমুখ।

এদিন একটি জনসভায় গিয়ে দিদির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লাভলী মৈত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় লাভলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার বলেন, “দলের এতজন কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মান পেয়ে আমি আপ্লুত। জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী। বিরোধী দলের কোনো ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড় নেই। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মে মাসের ২ তারিখ।”

অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে লাভলী মৈত্র বিজেপিকে ঠেস দিয়ে বললেন, ‘বিজেপিকে কেন ভোট দেওয়া উচিত নয়? খুবই সহজ উত্তর, বিজেপিকে ভোট দিলে মানুষ ঠকবেন।আমি শুনেছি নাকি আমাদের প্রধানমন্ত্রী ১০ লক্ষ টাকার সুট পড়েন। পাশাপাশি তিনি মানুষকে ১৫ লক্ষ টাকার টুপি পরান। মানুষের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রাখেন না।”

তিনি আরো বলেন, “গত লোকসভা ভোটে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ওদের প্রার্থীরা। মানুষ বিশ্বাস করে তাদের ১৮ টি আসন পাইয়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। প্রতিশ্রুতি পালন থেকে অনেকটা দূরে আছে। প্রতিশ্রুতি পালন শুধুমাত্র করে তৃণমূল সরকার। এছাড়া বিজেপি মহিলাদের কখনো সম্মান করতে পারেনা। দেখুন না, আমাকেই অমুকের স্ত্রী বলে বারবার চিহ্নিত করছে। মেয়েদের আলাদা পরিচিতি হোক সেটাই ওরা চায় না। মা বোনদের সম্মান করতে যারা পারেনা, তাদের ভোট দেওয়ার কোনো মানে হয় না।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026