রাজ্য

স্বামীর মৃত্যুর চার মাস পরেই মারা গেলন সৌমিত্রের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

কিছুদিন আগেই বাংলার মানুষ তথা টলিউড হারিয়েছিল তাদের উজ্জ্বল তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিল তার প্রত্যেক অনুরাগী। এবার আজ অর্থাৎ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়। তিনি রবিবার রাত ২:৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গিয়েছে, দীপা চট্টোপাধ্যায়ের বয়স ছিল ৮৩ বছর। তিনি বেশ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিডনির সমস্যা নিয়ে বিধাননগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবশেষে গতকাল রাতে জীবনযুদ্ধে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীপাদেবী।

সৌমিত্র ও দীপার দুই সন্তান। ছেলে সৌগত চট্টোপাধ্যায় ও মেয়ে পৌলমী বসু। কিছুদিন আগেই তারা তাদের বাবাকে হারিয়েছে। এরপর গতকাল রাতে মায়ের মৃত্যুতে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে দুজনে। পৌলমী বসু জানিয়েছেন, মা অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন। তারপর গত নভেম্বরে বাবা মারা যাওয়ার পর থেকে বেঁচে থাকার ইচ্ছাই ছিল না তার। কিছুদিন ধরেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। এছাড়াও, মায়ের ৪৫ বছর ধরে ডায়াবেটিস ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, দীপা চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ১৯৬০ সালে। তখন তিনি তুখোড় ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। পরে বিভিন্ন সিনেমাতে অভিনয় করতে দেখা যায় সৌমিত্র জায়াকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026