গতকাল অর্থাৎ মাসের প্রথম দিনেই আবারো আম আদমির পকেটে পড়লো টান। আবারো দাম বাড়লো এলপিজি গ্যাসের। জানা যাচ্ছে সরকারি তেল কোম্পানিগুলো তাদের গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৭৩.৫টাকা বাড়িয়ে দিয়েছে। তবে এই দাম বৃদ্ধি হয়েছে শুধুমাত্র কমার্শিয়াল সিলিন্ডার এর ক্ষেত্রে। এখনো পর্যন্ত বাড়িতে ব্যবহার করা রান্নার গ্যাসের ক্ষেত্রে কিন্তু দাম বৃদ্ধি করা হয়নি। বর্তমানে রাজস্থান এবং দিল্লির মধ্যে শহরে ১৯ কিলোগ্রামের কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬২৩ টাকায় যা আগে ছিল ১৫০০ টাকা। ফলে সাধারণ ব্যবসায়ীদের পকেটে একটা ভারী টান পড়লো বলা যেতে পারে।
অন্যদিকে ১৪.২ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডারের দামে আপাতত কোনো পরিবর্তন আসেনি। জুলাই মাসে তেল কোম্পানিগুলো ২৫.৫ টাকা বৃদ্ধি করেছিল রান্নার গ্যাসের দাম। তারপর থেকে আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। এর ফলে রাজধানীতে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা। কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা।
অন্যদিকে জানিয়ে রাখি বর্তমানে ১৯ কিলোগ্রামের কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৭৩ টাকা বেড়ে দিল্লিতে বর্তমানে ১৬২৩ টাকা। কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। চেন্নাইয়ে এই গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬১ টাকা এবং মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম ১৫৭৯.৫০ টাকা।
আপনারা নিজেরাও নিজের এলাকায় গ্যাস সিলিন্ডারের দাম চেক করে নিতে পারেন আপনার সরকারি তেল কোম্পানির ওয়েবসাইট থেকে দেখে নিয়ে। এজন্য প্রথমে আপনি যে কোম্পানির সিলিন্ডার ব্যবহার করেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যান, (ইন্ডেন হলে ইন্ডিয়ান অয়েল, এইচপি হলে হিন্দুস্থান পেট্রোলিয়াম এবং ভারত গ্যাস হলে ভারত পেট্রোলিয়াম) এর ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে আপনার শহর সিলেক্ট করে দাম দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…