বিনোদন

‘আকাশ অপেক্ষা করছে’, কোথায় টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছেন নুসরতের ‘সহবাস সঙ্গী’ নিখিল

নিখিল জৈন। পেশায় একজন নামী বস্ত্র ব্যবসায়ী। কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে তাঁর কর্মজীবিনের চেয়ে ব্যক্তিগত জীবন নেটিজেনদের ড্রয়িংরুমের মুচমুচে গসিপ। চায়ের দোকান হোক কিংবা স্টুডিয়ো পাড়ার মেকআপ রুমেও নিখিলকে নিয়ে শুরু হয় চর্চা। কারণ, তিনি টলিউড অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে প্রাক্তন। নুসরত এখন অন্তঃসত্ত্বা, এই খবর প্রকাশ্যে আসতে নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সন্তানের বাবা তিনি নন।

অন্যদিকে নুসরতও জানিয়েছেন নিখিল তাঁর আইনত স্বামী নন, শুধুমাত্র ‘সহবাস সঙ্গী’। এরপরই নিখিল প্রশ্ন তুলেছেন, ডেস্টিনেশন ওয়েডিং বলে যা দাবি করা হয়েছিল বছর দুয়েক আগে, তা ঠিক কী ছিল? তবে এর উত্তর পাওয়া যায়নি। নিখিল ও নিজের প্রাক্তনের কাছ থেকে মুক্তি পেতে দেওয়ানি মামলাও রজু করেছেন। নুসরত এই বিয়ে না মানলেও তিনি এই বিয়ে মেনেছেন। এখন দুজনের দুটি পথ গেছে বেঁকে। প্রথম দিকে নিখিল ভেঙে পড়লেও আগের থেকে এখন তিনি অনেকটাই স্বাভাবিক হয়েছেন।

নিখিলের দাম্পত্য সমস্যা আসার পর থেকেই তাঁর ফ্যান ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে। আর নিখিলও এখন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন নিখিল। কিন্তু কেন? কেউ কেউ মনে করছেন এভাবেই তিনি নুসরতকে ভুলে থাকার চেষ্টা করছেন৷ আবার অনেকে মনে করছেন নুসরতের ওপর রাগ করেই নাকি তাঁকে বিঁধিতে নানান পোস্ট করে থাকেন।

এখন নিখিল নিজের ইন্সটাগ্রাম পেজে বেশ ভালোই সক্রিয়। সম্প্রতি নিখিলের সোশ্যাল মিডিয়া শেষ পোস্টটিও বেশ ইঙ্গিতবহ। তিনি ফের কি নিজের প্রাক্তনকে বিঁধলেন? নিজের একটি ক্যাজুয়াল লুক শেয়ার করে নিখিল লিখেছেন, ‘আকাশ অপেক্ষা করছে। টেক অফের জন্য তৈরি।’ হ্যাশট্যাগে আবার লিখেছেন #নতুনগন্তব্য। এরপরই অনেকের প্রশ্ন কোথায় চললেন নিখিল। কার সাথে তিনি শহর ছাঁড়ছেন। অবশ্য এই উত্তর পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হল নিখিলকে নিজের ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের নানা প্রান্তে যেতে হয়। বিদেশেও যান প্রায়শই। সেরকম কোনও উদ্দেশেই কি বেরিয়ে পড়লেন। নাকি মন ভালো করতে কলকাতা ছেড়ে ঘুরতে বেরোলেন। অবশ্য সেই উত্তর পাওয়া যায়নি। তবে এই নতুন ছবি বেশ ভাইরাল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026