ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG Gas: মাত্র ৬০০ টাকায় পেয়ে যান এলপিজি সিলিন্ডার, ফের ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

আগামী বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে লোকসভা নির্বাচন হওয়ার কথা সারা ভারতে। এর আগে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য নতুন সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। লাইভ মিন্টে প্রকাশিত একটি খবর অনুযায়ী গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর কথা ভাবছে মোদি সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। এই ভর্তুকি বৃদ্ধি করার ফলে কোটি কোটি গ্যাস গ্রাহক স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধা যতটা সম্ভব পরিবারের কাছে প্রসারিত করার চেষ্টা করছে। এর পাশাপাশি গ্রাহকের বেস বৃদ্ধি করার দিকে মনোনিবেশ করছে তারা। সেপ্টেম্বর মাসে খুচরা মুদ্রাস্ফীতির হার ৫.০২ শতাংশ কমেছে। অন্যদিকে সরকার আর বি আই কে মূল্যস্ফীতির হার চার থেকে ছয় শতাংশের মধ্যে রাখার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার ১৫ মাসের রেকর্ড পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে, এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে মুদ্রাস্ফীতি।

বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা বছরে ১২টি করে সিলিন্ডারে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পেয়ে যাচ্ছেন। দিল্লিতে ১৪. ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এই মুহূর্তে ৯০৩ টাকা। এই ভর্তুকি পাওয়ার পরে আপনারা সিলিন্ডার মাত্র ৬০৩ টাকায় পেয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ৯.৬ কোটি নিম্ন আয়ের পরিবারকে গ্যাস ভর্তুকিতে ত্রাণ দিয়েছে। অন্যদিকে সরকার স্বল্প আয়ের পরিবারের জন্য এলপিজি ভর্তুকি সিলিন্ডার প্রতি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সবমিলিয়ে এলপিজির ক্ষেত্রে এখন অনেকটাই ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে অভিজ্ঞ মহল মনে করছে, যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

সরকার আবারো উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের মুদ্রাস্ফীতির থেকে রেহাই দেওয়ার চেষ্টা করছে। প্রায় ৭৫ লক্ষ মহিলার জন্য গ্যাস সংযোগ অনুমোদন করেছে সরকার। এরপর উপভোগকারী সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অক্টোবরে ভর্তুকির পরিমাণ ১০০ টাকা বৃদ্ধি করার পরে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল তাদের জন্য ৬০৩ টাকা। এর আগে যদিও পাওয়া যেত ২০০ টাকা ভর্তুকি এবং সেই সময় ৭০৩ টাকা করে গ্যাস কিনতে হতো সাধারণ মানুষকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026