নিউজ

LPG Cylinder: মাত্র ৬৩৭ টাকায় কিনে নিন LPG গ্যাস সিলিন্ডার, এক্ষুনি জানুন কি করে কিনবেন

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে দীপাবলীর সময় সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। এই পুজোর সময় আপনি যদি এখন গ্যাস সিলিন্ডার বুক করতে চান তাহলে আপনার জন্য দারুন খবর রয়েছে। একদিকে যেমন প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়ছে, ঠিক সেই সময়ই আপনি ৬৩৭ টাকায় গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। কিন্তু কি করে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিসহ সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তবে এই পদ্ধতিতে গ্যাস কিনতে আপনার কম খরচ হবে। আসলে সরকার একটি কম্পোজিট এলপিজি সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে বিভিন্ন শহরে। এই সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। এই গ্যাস খুব সহজে বিতরণ করা যায়। জয়পুরে এই গ্যাস সিলিন্ডারের দাম ৬৩৭ টাকা। জয়পুরের পাশাপাশি সরকার প্রায় সব শহরে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে। আপাতত ২৮ টির বেশি শহরে উপলব্ধ এই কম্পোজিট গ্যাস।

দেশের আর্থিক রাজধানী মুম্বাইতে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের দাম ৬৩৪ টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে এই গ্যাস পাওয়া যায় ৬৫২ টাকায়। এছাড়া তামিলনাড়ুর চেন্নাই এবং উত্তরপ্রদেশের লখনৌ শহরে এই গ্যাসের দাম যথাক্রমে ৬৪৫ টাকা ও ৬৬০ টাকা। আপনি যদি সস্তায় গ্যাস কিনতে চান, তাহলে এটি আপনার কাছে বিরাট বড় সুযোগ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026