বলিউড

Nora Fatehi: লাল পোশাকে আবেদনময়ী নোরা ফাতেহি, অভিনেত্রীকে দেখে পাগল হলেন অনুরাগীরা

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের লুকের জন্যই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভক্ত হিসেবে তারা একাধিক ফ্যান পেজ খুলে রেখেছেন, সেখান থেকে অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়ে থাকে প্রায়ই। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছেন। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরেই। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমত নজর কাড়ে সকলের, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রীকে দেখে পাগল হয়েছেন তার অগণিত ভক্তরা। লাল হাই থাই স্লিটেড, স্লিভলেস ঝকমকে পোশাকে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি বোল্ড ফটোশুটের সূত্র ধরেই এই লুকে দেখা দিয়েছেন নোরা। নুড মেকাপে, হেয়ার স্টাইল করেছিলেন তিনি। তার গলায় পোশাকের সাথে মানানসই মোটা চেনের ডিজাইনের নেকলেস ছিল। পাশাপাশি কানে ছিল মানানসই দুলও। তার চোখে মুখে ছিল চূড়ান্ত আবেদনের ছাপ। এই মুহূর্তে অভিনেত্রী নিজেই তার এই সাম্প্রতিক লুক শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যা আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। বলাই বাহুল্য, লাল পোশাকে নোরা ফাতেহি চূড়ান্ত হট লুকে পারদ চড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার। আগুন লাগিয়েছেন ভক্তদের মনেও। আপাতত নিজের এই ঘাম ঝরানো লুকের সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026