নিউজ

মূল্যবৃদ্ধির কোপ থেকে নিস্তার সাধারণ মানুষের, এবার ঘরোয়া LPG GAS কিনুন মাত্র ৬০৯ টাকায়

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই বছরের শেষে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।

যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ছিল ৯০৩ টাকা করে চলছে। তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকিও দিচ্ছে। সরকার সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ওপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আগস্ট মাস থেকে ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিত সরকার। কিছুক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে।

৯০৩ টাকার গ্যাস সিলিন্ডারে আপনি যদি ৩০০ টাকা ভর্তুকি পান, তাহলে গ্যাস সিলিন্ডার কিনতে আপনাকে খরচ করতে হবে ৬০৩ টাকা। এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের সাথে যুক্ত ৯.৫ কোটি মানুষ এর সুবিধা পাবেন। জানা যাচ্ছে, মোদী সরকার এই ঘরোয়া সিলিন্ডারের দাম আরও কমাতে পারে। আসলে ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা নির্বাচন হতে চলেছে। তাই সাধারণ মানুষকে আকৃষ্ট করতে গ্যাসের দাম কমানো হবে। এমনকি মনে করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারের দাম আরও ৭০ টাকা থেকে ৮০ টাকা করে কমতে পারে।

Nirajana Nag

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026