২০২৪ সালে নিজের মেয়ের জন্য শুরু করুন এই প্রকল্পে বিনিয়োগ, ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন ৪৪ লাখ টাকা

সন্তানের বাবা হওয়া কোন বিরাট বড় দায়িত্ব থেকে কম কিছু নয়। তার ওপর যদি সন্তান কন্যা হয় তাহলে এই দায়িত্বটা আরো অনেকটা বেড়ে যায়। আপনি খুব ভালো করেই জানেন কন্যাদের ভবিষ্যৎ নিয়ে তাদের বাবাদের কতটা উদ্বেগ থাকে। মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সমস্ত খরচ মেটাতে আপনাকে আজ থেকেই সেই কারণে বিনিয়োগ শুরু করতে হবে। যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনাকে ভবিষ্যতে আর বিশেষ সমস্যায় পড়তে হবে না। আপনাকে কিছু আর্থিক পরিকল্পনায় করতে হবে বিনিয়োগ। এর মধ্যে অন্যতম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি ৪৪ লক্ষ টাকা পর্যন্ত তহবিল তৈরি করতে পারবেন। চলুন তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সুকন্যা সমৃদ্ধি যোজনা দেশের সরকারের তরফ থেকে আনা একটি দুর্দান্ত প্রকল্প যার মাধ্যমে ১০ বছরের কম বয়সি কন্যাদের জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। দশ বছরের কম বয়সী এই কন্যাদের ক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে হলে আপনি ৮ শতাংশ করে সুদ পেয়ে যাবেন প্রতি বছর। মনে রাখবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে বিনিয়োগ করলে আপনি প্রতিবছর সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। মেয়ের বয়স যতক্ষণ না ২১ বছর হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে মেয়ের বয়স ১৮ বছর হবার পরে আপনি পড়াশোনার জন্য কিছু টাকা এখান থেকে তুলতে পারেন।

আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ৪৪ লক্ষ টাকা জমা করতে চান তাহলে ১৫ বছরের জন্য বার্ষিক এক লক্ষ টাকা করে আপনাকে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আপনি ১৫ বছরে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেন এবং ৮% বার্ষিক সুদের হারে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে মোট ২৯ লাখ ৮৯ হাজার ৬৯০ টাকার সুদ পেয়ে গেলেন। এই হিসেব অনুযায়ী যদি সব মিলিয়ে দেখা যায় তাহলে মেয়াদ পূর্তির সময় আপনার মূল তহবিল ৪৪ লক্ষ ৮৯ হাজার ৬৯০ টাকা হবে। আপনার মেয়ের বয়স যদি এখন তিন বছর হয় এবং আপনি ২০২৪ সাল থেকে তার জন্য বিনিয়োগ শুরু করেন, তাহলে আপনাকে প্রথম ১৫ বছর অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত বার্ষিক বিনিয়োগ করতে হবে। এরপর আপনার মেয়ের বয়স ২১ হলে আপনি তার বিয়ের জন্য টাকা পেতে পারেন। ২০৪৫ সালে এই প্রকল্পটি সম্পূর্ণভাবে পরিপক্ক হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026