যদি আপনিও লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি এর সাবস্ক্রাইবার? এবং আপনি নিজের বাড়িতে গ্যাস ডেলিভারি নেন? তাহলে আপনাদের জন্য জারি হয়েছে কিছু নতুন নিয়ম। আজ অর্থাৎ ১লা নভেম্বর থেকে যদি আপনারা নিজের বাড়িতে গ্যাস ডেলিভারি নিতে চান তাহলে আপনাকে শেয়ার করতে হবে OTP। এবার থেকে তেলের কোম্পানিগুলি ডেলিভারি অথেন্টিকেশন কোড অর্থাৎ DAC জারি করতে চলেছে তাদের কাস্টমারদের জন্য। এই অথেন্টিকেশন কোড একটি পাইলট প্রজেক্ট এর অন্তর্গত এবং ইতিমধ্যেই রাজস্থানের জয়পুরে এটি কাজ করা শুরু করেছে। প্রথম ১০০টি স্মার্ট শহরে এই নিয়ম প্রথম চালু করা হবে।
কাস্টমাররা যারা তাদের এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি করতে চান তারা নিজেদের মোবাইল নম্বরে একটি বিশেষ কোড পেয়ে যাবেন। তারপরে আপনার বাড়িতে যে ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি করতে আসবে তাকে আপনাকে ওই ওটিপি কোড জানাতে হবে। তারপরেই আপনার গ্যাস ডেলিভারি করা সম্ভব হবে। যদি আপনারা ওই ওটিপি না বলতে পারেন, তাহলে আপনার গ্যাস ডেলিভারি হবে না।
এরই মধ্যে, ইন্ডিয়ান অয়েল তাদের এলপিজি সিলিন্ডার Indane এর রিফিল বুকিং এর জন্য একটি নাম্বার জারি করেছে। সারাদেশে এই বিশেষ নম্বরের মাধ্যমে বুকিং করা সম্ভব হবে। এই নম্বরটি হলো ৭৭১৮৯৫৫৫৫৫। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা এই নাম্বার খোলা থাকবে।
একটি অফিশিয়াল বিবৃতিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে,” ৩১.১০.২০২০ এখন পর্যন্ত চলে আসা Indane LPG রিফিল বুকিং এর পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে। এবং ১ লা নভেম্বর ২০২০ থেকে একটি সাধারন নম্বর জারি করা হবে সারা দেশের জন্য। এই নম্বরটি হলো ৭৭১৮৯৫৫৫৫৫।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…