বিনোদন

‘নারী-পুরুষ সমান নয় ‘ বললেন মুকেশ খান্না, নেটিজেনদের রোষের মুখে অভিনেতা

সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নার বিতর্কিত মন্তব্যে উত্তাল হলো নেট দুনিয়া। কিছুদিন আগে মুকেশ খান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওয় মুকেশ বলেছেন যে, মহিলাদের কাজ হলো ঘর সামলানো। তাঁর মতে, মহিলাদের বাইরে বেরিয়ে কাজ করাই হলো তাঁদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের অন্যতম কারণ। শুধুমাত্র তাঁদের জন্যই ‘মিটু’ মুভমেন্ট শুরু হয়েছে। মুকেশ বলেন, নারী-পুরুষ কখনোই এক নয়।

একবিংশ শতকে এসে একজন অভিজ্ঞ বলিউড তারকার মুখে এই ধরনের মন্তব্য শুনে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, মুকেশ এই ধরনের মন্তব্য করলেন কি ধরনের মনোভাব থেকে। মুকেশ কি আদৌ মহিলাদের সম্মান করেন, প্রশ্ন তুলেছেন সেলেবরাও। অনেকেই তাঁকে ‘সাইকো’ বলেছেন। তারকারা সমাজের কাছে আদর্শ তুলে ধরেন। তাঁদের অনেক সামাজিক দায়বদ্ধতা থাকে। কিন্তু মুকেশ এই ধরনের মন্তব্য করে সেই দায়বদ্ধতা লঙ্ঘন করেছেন।

বি.আর.চোপরা নির্মিত ‘মহাভারত’ সিরিয়ালে ভীষ্ম পিতামহ-র চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিলেন অভিনেতা মুকেশ খান্না। ‘ভীষ্ম’ চরিত্রটি করার সময় তিনি তাঁর বয়সের থেকে পরিণত চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চরিত্র হলো ‘শক্তিমান’। এই সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করেছিলেন মুকেশ। অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছিল এই সিরিয়ালে। আবালবৃদ্ধবনিতার জন্য তৈরি এই সিরিয়াল শিশুদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় অধিকাংশ কচিকাঁচাদের ঘরের দেওয়ালে শোভা পেত শক্তিমানের পোস্টার। শক্তিমানের অনুকরণে শিশুদের জন্য পোশাক তৈরি করতে শুরু করে বিভিন্ন পোশাক প্রস্তুতকারক সংস্থা। ‘শক্তিমান’ কমিকসও বাজার দখল করে। এই কমিকসটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল। ভারতের বাইরে প্রবাসীদের কাছেও জনপ্রিয় হয়েছিল ‘শক্তিমান’। এরপর মুকেশ নিজের প্রযোজনা সংস্থা খোলেন, যেখানে মূলতঃ বাচ্চাদের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মুকেশের প্রযোজিত সিরিয়াল ‘আর্যমান’ শিশুদের মন জয় করতে পারেনি। পরবর্তীকালে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে প্রযোজনা সংস্থা বন্ধ করে দেন মুকেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026