কেন্দ্রীয় সরকারের তরফে আরো একবার বৃদ্ধি করা হলো রান্না গ্যাসের দাম। ডোমেস্টিক এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি হল ২৫ টাকা। গত মঙ্গলবার রাত্রে সংবাদ সংস্থা এএনআই এর তরফে টুইট করে জানানো হয়েছিল এই দাম বৃদ্ধির ব্যাপারে। আজকে সকাল থেকে এই নতুন দাম কার্যকর হতে শুরু করল।
নতুন দাম কার্যকর হওয়ার পরে বর্তমানে পেট্রোলিয়াম কোম্পানি গুলি ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার বিক্রি করবে ৮৫৯.৫০ টাকায়। এই দাম দিল্লিতে এর আগে ছিল ৮৩৪.৫০ টাকা। এর আগে শেষবারের জন্য দাম বৃদ্ধি করা হয়েছিল পহেলা জুলাই। তারপরে সংসদের বাদল অধিবেশন শুরু হয়ে যায়। এই কারণে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম সেই সময় বৃদ্ধি করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু বাদল অধিবেশন শেষ হয়ে যাবার পরেই আবার শুরু হয়ে গেলো দাম বৃদ্ধির পালা।
এক ধাক্কায় ২৫ টাকা দাম বৃদ্ধি হওয়ার ফলে রীতিমতো চাপে পড়েছে সাধারণ মানুষ। মোটামুটি যা ট্রেন্ড চলছে তাতে দেখা যাচ্ছে গত ৭ মাসে ১৬৫ টাকা দাম বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসের, যা রীতিমতো মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরাতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হচ্ছে, গ্রাহকদের মার্কেট প্রাইস দিতে হবে, তারপরে বাকি ভর্তুকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে।
যদিও, অন্যান্য শহরে আলাদা হতে পারে কিন্তু, ভারতের সমস্ত মেট্রো শহর এবং সমস্ত বড় শহরগুলিতে ভর্তুকির পরিমাণ কোন কোন জায়গায় হয় একেবারেই শূন্য, আবার কোন কোন জায়গায় এক টাকা কি দুই টাকা। তাই ভর্তুকির ব্যাপারটা না বললেই চলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…