পলিটিক্স

বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবারে তদন্তে সিবিআই, অতিসাবধানী তৃণমূল

ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত ভার গেলো এবারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে। আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, জানানো হযেছে, এবারে খুন, ধর্ষনের মতো অতি জঘন্য অপরাধের তদন্ত করবে সিবিআই। অন্যদিকে ছোট মামলার তদন্ত করার জন্য ৩ সদস্যের একটি সিট গঠন করা হবে বলে জানিয়েছে আদালত। আগামী ৬ মাসের মধ্যে সিবিআই এবং সিটকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

পাশাপাশি, রাজ্য সরকারের উদ্দেশ্যে হাইকোর্টের নির্দেশ, যারা এই ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থ তাদেরকে যতো তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে। স্বাভাবিক ভাবেই বিজেপির তরফে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। কার্যত এই রায়ের ফলে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের তরফে কুনাল ঘোষ বলছেন, “হাইকোর্টের রায় নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি NHRCর রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে HC নিয়ে এখন কোনো মন্তব্য করছি না।”

কলকাতা হাইকোর্ট এর তরফে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের টিমের রিপোর্টকে স্বাগত জানানো হয়েছে। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন জায়গায় জায়গায় ঘুরে যেসব রিপোর্ট জোগাড় করেছিল তার মধ্যে ১৯০০ এর বেশি রিপোর্টার মধ্যে সারবত্তা খুঁজে পেয়েছিল। এর মধ্যে ৭২ টি ধর্ষনের মামলা এবং ৫২ টি খুনের মামলা। বলা হয়েছে এইসব খুনের এবং ধর্ষনের মামলার তদন্ত করবে সিবিআই। কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্টের এই নতুন নির্দেশ।

বাকি অভিযোগের ক্ষেত্রে সিট গঠন করে তদন্ত হবে বলে জানিয়েছে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। তবে এখানে একটা ব্যাপার আছে। এইসব তদন্ত কিন্তু চলবে হাইকোর্টের নির্দেশে। অর্থাৎ আদালতের আদেশ না পেলে কাউকে গ্রেফতার করা যাবেনা। আগামী ৪ অক্টোবর এর শুনানিতে এই মামলা নিয়ে আরো জল গড়ানোর সম্ভাবনা আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026