ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lpg cylinder price: ১ সেপ্টেম্বর থেকে এলপিজি পাওয়া যাবে মাত্র ৫৮৭ টাকায়, জানুন কিভাবে নেবেন সুবিধা

করোনার সময় বিগত দুই বছরের জন্য অনেক ধরনের সুবিধা ভারতের মানুষকে একেবারে বিনামূল্যে দিয়েছে ভারত সরকার। তবে এবারে ধীরে ধীরে সেই সমস্ত ভর্তুকি দেওয়া বন্ধ করছে সরকার। তবে আর কিছুদিনের মধ্যেই আসছে লোকসভা নির্বাচন এবং সেই কারণে বিজেপি সরকার আবারো শুরু করেছে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আসা। মনে করা হচ্ছে আগামী মাস থেকে ৩০৩ টাকা করে ভর্তুকি পাবেন ভারতের সাধারণ মানুষ লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের উপরে। জানা যাচ্ছে এবার মাত্র ৫৮৭ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এ ব্যাপারে।

অর্থ মন্ত্রণালয়, সরকারের প্রস্তাবে অনুমোদন দিলে শিগগিরই আবারে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া শুরু করবে ভারত সরকার। অর্থাৎ ৯০০ টাকার পরিবর্তে মাত্র ৫৮৭ টাকায় আপনি পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার। মহামারীর সময় সরকার রান্নার গ্যাসে ভর্তুকি সহ আরো অনেক সুবিধা বন্ধ করে দিলেও এবারে সেই সমস্ত সুযোগ আবারও নতুন করে শুরু করছে সরকার। রান্নার গ্যাসে ভর্তুকি প্রদানের পরিষেবা আবারও ফিরিয়ে আনছে সরকার।

খুব শীঘ্রই কম্পোজিট সিলিন্ডার নিয়েও প্রচার করা হবে একেবারে জোর কদমে। এই ধরনের সিলিন্ডার লোহার সিলিন্ডারের তুলনায় অনেকটা হালকা হয় এবং সেই কারণে অনেকেই এই গ্যাস সিলিন্ডার তুলতে পারেন। যেহেতু এখনকার দিনে ভারতে বেশ কিছু ক্ষেত্রে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তাই এই মুহূর্তে এই সুযোগ-সুবিধা যদি আবারো সরকার ফিরিয়ে আনে তাহলে লাভ হবে সাধারণ মানুষের। ভারত সরকার যদি রান্নার গ্যাসের সিলিন্ডারের উপরে ভর্তুকি নতুন করে চালু করে তাহলে আবারও লাভ পাবেন সাধারণ মানুষ। আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই এই ভর্তুকি নতুন করে চালু করবে সরকার।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026