রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য সেরা বিকল্পগুলির মধ্যে একটি। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন। যার বিনিময়ে আপনাকে আপনার জমার পরিমাণের উপর একটি নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। ভারতের প্রায় সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ছাড়াও, পোস্ট অফিস থেকেও আরডি সুবিধা দেওয়া হয়। চলুন তাহলে, আজ ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পোস্ট অফিসের দেওয়া আরডি স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
এসবিআই আরডি স্কিম
SBI তার গ্রাহকদের ১ বছর থেকে ১০ বছরের মেয়াদের জন্য RD সুবিধা দিচ্ছে। বর্তমানে এটি সাধারণ জনগণকে ৬.৫ থেকে ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ থেকে ৭.৫ শতাংশ অবধি সুদ দিচ্ছে। এই সুদের হার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে। SBI তার গ্রাহকদের ১ বছর থেকে ২ বছরের কম সময়ের মধ্যে সাধারণ নাগরিকদের জন্য ৬.৮ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের জন্য ৭.৩ শতাংশ হারে সুদের সুবিধা দেয়। অন্যদিকে, ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য, এটি সাধারণ নাগরিকদের ৭ শতাংশ এবং বয়স্কদের ৭.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে। ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদে ৬.৫ শতাংশ এবং বয়স্কদের জন্য ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে FD-তে SBI সাধারণ নাগরিকদের ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ সুদ দেয় SBI।
পোস্ট অফিস আরডি স্কিম
পোস্ট অফিস RD স্কিমটি ৫ বছরের পরিপক্কতার সময়কালের সাথে আসে। আপনি এতে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে এতে বাড়তি সুদের সুবিধা পান না প্রবীণ নাগরিকরা। পোস্ট অফিসের ৫ বছরের এফডিতে ৬.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। পোস্ট অফিসে প্রদত্ত সুদের উপর TDS কাটা হয়। এর উপর ১০% হারে TDS কাটা হয়। পোস্ট অফিস RD স্কিমে প্রদত্ত পরিমাণ ১০,০০০ টাকার বেশি হলে TDS কেটে নেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…