এলপিজি গ্যাসে ভর্তুকি পেতে এবারের সমস্ত গ্রাহককে কেওয়াইসি করতে হবে। যারা কেওয়াইসি করবেন না তাদের ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এরকমই নির্দেশ দেওয়া হয়েছে ভারতের সমস্ত গ্যাস সংস্থাকে। এছাড়াও জানানো হয়েছে আপনার সমস্ত গ্রাহকদের ই কেআইসি করে ফেলতে হবে আর কিছুদিনের মধ্যেই। সোমবার শহর ভিত্তিক ভারত গ্যাস বিক্রেতা মেজর যোগেন্দ্র দাস গ্যাস এজেন্সিতে কেওয়াইসি করার বিষয়টা নিয়ে গ্যাস সংস্থাগুলিকে আপডেট দিয়েছেন।
জানা যাচ্ছে এই কেওয়াইসি করার কাজ আজকে পর্যন্ত চলবে। এই কাজের জন্য প্রতি গ্যাস অফিসে ৬ জন করে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করা যায়।
গ্যাস সংস্থার পরিচালক সঞ্জয় কুমার জয়সওয়াল বলেছেন, যে সমস্ত গ্রাহক যারা ভর্তুকি পাচ্ছেন, তাদের আধার কার্ডের ফটোকপি নিয়ে গ্যাস এজেন্সিতে আসতে হবে এবং বায়োমেট্রিক্স এর মাধ্যমে তাদের কেওয়াইসি করতে হবে। তিনি বলছেন, যে সমস্ত গ্যাস গ্রাহকরা এই কেওয়াইসি করবেন না তারা ভর্তুকি পাবেন না এবার থেকে। এই বিষয়ে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বায়োমেট্রিক করার কাজ হচ্ছে। পরে সাব এজেন্সিগুলিতে শীঘ্রই এই কাজ শুরু হবে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…