ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG Gas Cylinder: আরও ১০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম, ছাড়ের সুবিধা পেতে এইভাবে করুন বুকিং

লোকসভা নির্বাচনের মধ্যেই সাধারণ মানুষের মুখে ফুটল হাসি। গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো কমানো হল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আরো ১০০ টাকা কমানো হয়েছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা রান্নার গ্যাস বুক করেন তারা ভর্তুকি দিয়ে অনেক কম টাকায় পেয়ে যান এলপিজি গ্যাস সিলিন্ডার।

দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে জ্বালানি পৌঁছে যায় তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০২২ সালে প্রথমে ২০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার। তারপর ২০২৩ সাল থেকে দেওয়া হয় ৩০০ টাকা করে ভর্তুকি। উজ্জ্বলা যোজনার আওতায় মহিলারা ৯২৯ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করার পর ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হত সরকারের তরফে। আরো ১০০ টাকা দাম কমায় কয়েক মাসে ৮২৯ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করার পর ৩০০ টাকা ভর্তুকিতে মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছিলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।

এবার এই ভর্তুকির সময় বাড়ানো হল আরো এক বছর। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভা উজ্জ্বলা যোজনায় অতিরিক্ত ৩০০ টাকা ভর্তুকির মেয়াদ বাড়িয়েছে আরো এক বছর। এর আগে নারী দিবস উপলক্ষে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে অগাস্ট মাসে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোয় ছয় মাসে গ্যাসের দাম কমেছিল ৩০০ টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে দেশের পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্পের সূত্রপাত করে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের প্রতি উপভোক্তাকে বছরে ভর্তুকি সহ ১২ টি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026