সময় থাকতে থাকতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখেন প্রায় সকলেই। যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তারা রোজগার করা অর্থের কিছুটা রাখেন সঞ্চয়ের জন্য। এই টাকাটা বিনিয়োগ করতে তারা মূলত এমন মাধ্যম খোঁজেন যেখানে টাকা থাকবে সুরক্ষিত এবং রিটার্নও পাওয়া যায় মোটা অঙ্কে। এক্ষেত্রে তাই অনেকেই ভরসা করে থাকেন পোস্ট অফিসের (Post Office Scheme) বিভিন্ন স্কিমে। এই স্কিম গুলিতে টাকা যেমন সুরক্ষিত থাকে। তেমনি নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। এই প্রতিবেদনে খোঁজ রইল পোস্ট অফিসের এমনি লাভজনক স্কিমের।
কথা হচ্ছে পোস্ট অফিসের বাল জীবন বিমা যোজনা স্কিমের ব্যাপারে। শিশুদের জন্য বিশেষ এই স্কিম জীবন বিমা কভার প্রদান করার সঙ্গে সঙ্গে দেয় নিশ্চিত রিটার্ন। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটিতে সামর্থ্যের উপরে ভিত্তি করে প্রতিদিন ৬ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত জমা করা যায়। কেউ যদি দৈনিক ৬ টাকা করে জমা করেন তবে মেয়াদ পূর্ণ হওয়ার পর পাবেন ১ লক্ষ টাকা। আর যদি কেউ প্রতিদিন ১৮ টাকা করে জমা করেন তাহলে ম্যাচুরিটির সময়ে তিনি পাবেন ৩ লক্ষ টাকা।
এই স্কিমে বিনিয়োগ করতে হলে শিশুর বয়স হতে হবে ৫ থেকে ২০ বছরের মধ্যে। পাশাপাশি বাবা মায়ের বয়সও ৪৫ বছরের বেশি হলে চলবে না। উল্লেখ্য শুধুমাত্র দুই সন্তানের ক্ষেত্রেই এই স্কিমের লাভ নেওয়া যাবে। দুই এর অধিক সন্তান থাকলে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে না। দুই সন্তানের জন্য যদি দৈনিক ৬ টাকা করে ৩৬ টাকা সঞ্চয় করা যায় তাহলে মেয়াদ পূর্তির পর পাওয়া যাবে মোট ৬ লক্ষ টাকা।
এই স্কিমে বিনিয়োগকারী অর্থাৎ বাবা মায়ের যদি মেয়াদ পূর্তির আগে মৃত্যু হয় তাহলে প্রিমিয়াম মকুব করে দেওয়া হয়। সেক্ষেত্রে আর পলিসির প্রিমিয়াম দিতে হয় না। চাইল্ড ইনস্যুরেন্স এর অধীনে প্রত্যেক বছর ১০০০ টাকার পরিমাণে ৪৮ টাকা বোনাস দেওয়া হয় এই স্কিমে। আবেদনকারীর পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…