নিউজ

LPG গ্যাস সিলিন্ডারের জন্য এবার থেকে দিতে হবে ৫৮৭ টাকা, বড় সিদ্ধান্ত মোদি সরকারের

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। তারওপর আবার করোনা অতিমারীর সময় থেকে কেন্দ্র সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে পুজোর আগেই সুখবর জানাল কেন্দ্র সরকার। আবার ভর্তুকি দেওয়া শুরু করবে মোদি সরকার। এর আওতায় দেশের ৯ কোটিরও বেশি মানুষ এলপিজি গ্যাসে ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন।

আসলে এখন ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এলপিজিতে ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। তাই মনে করা হচ্ছে খুব কম সময়ের মধ্যেই এবার দেশের সব রাজ্যে সরকার এলপিজি সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়া শুরু করবে। ইতিমধ্যেই সরকার ভর্তুকির জন্য অর্থ মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হয়ে গেলে আর একটি গ্যাস সিলিন্ডারের জন্য খরচ করতে হবে না ১১০০ টাকা। খরচ করতে হবে মাত্র ৫৮৭ টাকা। এদিকে অনেকেই বিভ্রান্তিতে আছেন যে তাদের অ্যাকাউন্টে এলপিজি ভর্তুকির টাকা আসছে কি না? এমন প্রশ্নও আছে যে, তারা যদি এই সুবিধা নিতে না পারে, তাহলে তাদের কী করা উচিত? জানতে প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসছে নাকি জানার জন্য বাড়িতে বসে অনলাইনেই তথ্য পেয়ে যাবেন। প্রথমে আপনাকে www.mylpg.in এ যেতে হবে। সেখানে হোমপেজে গিয়ে আপনার গ্যাস সরবরাহকারী কোম্পানির নাম সিলেক্ট করুন। তারপর আসবে লগইন পেজ। আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন। আর পুরনো ব্যবহারকারী হলে সাইন ইন করুন। এরপর উইন্ডোর ডানদিকে ভিউ সিলিন্ডার বুকিং ইতিহাসের তথ্য আসবে। এটিতে ক্লিক করে, আপনি আপনার এলপিজি গ্যাস ভর্তুকি সম্পর্কে সমস্ত তথ্য পাবেন।

যদি আপনার সাবসিডি অ্যাক্টিভ না থাকে তাহলে ফিডব্যাক বোতামে ক্লিক করে সাবসিডি না পাওয়ার অভিযোগ জানান। তবে তার আগে অবশ্যই দেখে নিন এলপিজি এর সাথে আপনার আধার কার্ড সংযুক্ত আছে নাকি। অনলাইনে চেক করা ছাড়াও আপনি টোল ফ্রি নম্বর 18002333555 এ কল করে ভর্তুকির টাকা না পাওয়ার বিষয়ে অভিযোগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026