কমেডি সুপারস্টার জেঠালালের রিয়েল লাইফ স্ত্রীকে দেখলে অবাক হবেন, টেক্কা দেবে বলিউড অভিনেত্রীদের

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র জেঠালালের কমিক সেন্স এবং কমিক টাইমিং বেশ পছন্দ হয় দর্শকদের। তার নিষ্পাপ কমেডি মন জয় করেছে আট থেকে আশির। এই জেঠালালের চরিত্রে অভিনয় করেন দিলীপ জোশি। প্রায় ১৪ বছর ধরে দুর্দান্ত অভিনয় করে তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন এই অভিনেতা। সিরিয়ালে জেঠালাল একটি ইলেকট্রনিক দোকান চালায়। শোতে দিশা ভাকানি ওরফে দয়া ভাবী, জেঠালালের স্ত্রী এর চরিত্রে অভিনয় করতেন।

সিরিয়ালে যতই ভোলাভালা হোক না কেন, রিয়েল লাইফে দিলীপ জোশি ওরফে জেঠালাল সম্পূর্ণ অন্য রকমের। পোরবন্দরের একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলতে গেলে দিলীপ জোশি বিসিএ করার সময় আইএনটি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটার থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিল। দিলীপ জোশির রিয়েল লাইফে বিয়ে হয় জয়মালা জোশির সাথে।

জয়মালা জোশি লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন। এই কারণে দিলীপ জোশির আসল অর্ধাঙ্গিনী সম্বন্ধে খুবই কম জানেন। তবে কিছু কিছু অনুষ্ঠানে দিলীপ জোশির সাথে তার স্ত্রীকে দেখা গিয়েছে যার থেকে বলা যায় বেশ সুন্দরী তিনি। এই জুটির দুই সন্তান রয়েছে যাদের নাম নিয়তি জোশি এবং ঋত্বিক জোশি। মাঝে মাঝেই দিলীপ জোশি তার সোশ্যাল মিডিয়া একাউন্টে পরিবারের সাথে বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন। অনেকে তো সেই সমস্ত ছবিতে কমেন্ট করে জানিয়েছেন যে জয়মালা জোশির সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যায় মালাইকা আরোরার সৌন্দর্যও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026