প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন তারা। চলতি বছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। সেই নিও বেশ কিছুটা সময় চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা-নিক। তবে এই মুহূর্তে নিজেদের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় নেটনাগরিকদের মাঝে চর্চায় এই তারকা জুটি।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একে অপরকে ক্যামেরার সামনে চুম্বন করতে দেখা গিয়েছে তাদের। কোন একটি রেস্তোরাঁতেই তোলা হয়েছিল ভিডিওটি। অভিনেত্রীর ৪০ বছরের জন্মদিনের পার্টি ছিল এটি। সেই ভিডিওতেই একে অপরের প্রতি প্রেম জাহির করেছেন তারা। এই ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর মাও উপস্থিত ছিলেন। নিক জোনাসের সাথে নাচতেও দেখা গিয়েছে তাকে। এমনকি ভিডিওতে এও দেখা গিয়েছে, অভিনেত্রী আকাশভরা আতশবাজির মেলাও সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করছেন নিকের সাথে।
ইনস্টাগ্রামের মাধ্যমে এই তারকা জুটির এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিওটি নেটনাগরিকদের নজরে আসা মাত্রই তারা তাদের প্রিয় তারকা জুটিকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। তার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস নিজেদের কন্যা সন্তানের চেহারা প্রকাশ্যে আনেননি। তাকে নিজেদের মতো করেই মানুষ করতে চান তারা। তাকে নিয়ে মিডিয়াতে চর্চা হোক, তা চান না এই তারকা দম্পতি। তবে তাদের অনুরাগীরা সেই শুরুর দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের কন্যা সন্তানকে দেখার জন্য। এর জন্য অনুরাগীদের যে আরো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…