নিউজ

LPG Price: হোলির আগে বাম্পার অফার! এই উপায়ে পেয়ে যান সস্তায় গ্যাস সিলিন্ডার, বুক করুন এক্ষুনি

সামনেই হোলি। হোলির আগে যারা গ্যাস সিলিন্ডার কিনছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর। চলতি মার্চ মাসে সরকারি তেল কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ালেও, এসবের মাঝে সস্তায় গ্যাস সিলিন্ডার কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। কিন্তু কি করে? আপনাদের জানিয়ে রাখি, দেশের রাজধানীতে একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। আসুন আমরা আপনাকে বলি কিভাবে আপনি সস্তায় গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন।

আপনি যদি বিভিন্ন অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করে থাকেন তাহলে ক্যাশব্যাক পেয়ে যাবেন। পেটিএম এবং অন্যান্য বেশ কিছু অ্যাপ থেকে গ্যাস বুক করলে এই ক্যাশব্যাক পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় প্রোমোকোডের। কিন্তু আজকে আপনাদের এমন এক অ্যাপের খোঁজ দেব, যাতে প্রোমোকোড ছাড়াই গ্যাস বুকিং করলে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। গ্রাহকরা বাজাজ ফিনসার্ভ অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিংয়ে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করে। এই অফারের জন্য আপনাকে কোনো প্রোমোকোড ব্যবহার করতে হবে না, তবে আপনি Bajaj Pay UPI এর মাধ্যমে অর্থ প্রদান করে ছাড় পেতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা এবং মুম্বইতে গ্যাস সিলিন্ডার ১১০২.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মার্চের আগে কলকাতায় সিলিন্ডারের দাম ছিল ১০৭৯ টাকা, যা বেড়ে ১১২৯ টাকা হয়েছে। চেন্নাইতেও ১ মার্চ ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এইসময় অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করে সামান্য সস্তা পেলেও, তা ক্ষতির কি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026