ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। একাধিক কোম্পানি নতুন প্রযুক্তিতে ভরপুর ইলেকট্রিক স্কুটি বাজারে আনছে। তারমধ্যেই যেই কোম্পানি সম্পূর্ণ আলাদারকম কাজ করে ভারতের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে, সেটি হল বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ কোম্পানি River। সম্প্রতি তারা লঞ্চ করেছে রাফ অ্যান্ড টাফ স্কুটারের এসইউভি River Indie। এই ই স্কুটারের কত দাম বা কি কি ফিচার্স রয়েছে, জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।
স্কুটারের এসইউভি River Indie তে মিড ড্রাইভ ম্যাগনেট সিঙ্কোনাস মোটর ব্যবহার করা হয়েছে যা ৯ bhp পাওয়ার এবং সর্বাধিক ২৬ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই ইলেকট্রিক স্কুটি মাত্র ৩.৯ সেকেন্ডে শূন্য থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতে পারবে। এই স্কুটির সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এতে ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট IP67 রেটিং লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে যা মাত্র পাঁচ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হতে পারে। একবার চার্জে এই স্কুটি ১২০ কিলোমিটার চলবে।
তবে এই ইলেকট্রিক স্কুটিতে রয়েছে বিশেষ কিছু ফিচার যার জন্য একে সবাই স্কুটারের এসইউভি বলছে। আসলে এর চ্যাসিস স্টিল টিউবুলার যা একে মজবুত করেছে। কমফোর্ট এর জন্য স্কুটিতে টেলিস্কোপিক ফর্ক সামনে এবং টুইন শক সাসপেনশন পিছনে দেওয়া হয়েছে। স্কুটিতে রয়েছে কম্বাইন বেকিং সিস্টেম। এছাড়াও এতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচার যা সাধারণ কোনো ইলেকট্রিক স্কুটিতে দেখা যায় না। এতে টুইন বিম এলইডি হেডল্যাম্প সেটআপ দেখা যাবে। এছাড়া রয়েছে ৬ ইঞ্চির এলসিডি ইন্সট্রুমেন্টাল ক্লাসটার। এতে ৪৩ লিটারের আন্ডার সিট স্টোরেজও পাওয়া যাবে।
তবে এখন একটাই প্রশ্ন যে স্পেসিফিকেশন এবং পারফরমেন্সে ভরপুর এই স্কুটির দাম কত? আপনাদের জানিয়ে রাখি বেঙ্গালুরু ভিত্তিক এই স্টার্টআপ কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারের দাম শুরু করছে ১.২৫ লাখ টাকা থেকে। এই দাম বেঙ্গালুরু এক্স শোরুমের। এর অনরোড প্রাইস সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যেই স্কুটারটির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী আগস্ট মাস থেকে কোম্পানি তাদের এই স্কুটারের এসইউভি River Indie স্কুটার ডেলিভারি করা শুরু করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…