নিউজ

LPG price: ফের কমলো এলপিজি সিলিন্ডারের দাম, এবারে ১৭১ টাকা কমলো গ্যাসের দাম, কত দাম আপনার শহরে?

মে মাসের প্রথম দিনেই পরিবর্তন হলো পেট্রোলিয়াম গ্যাসের দামে। সোমবার পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭১ টাকা ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বশেষ খুচরা মূল্য ১৮৫৬.৫০ টাকা হয়ে দাঁড়িয়েছে। দিল্লিতে এই দাম হলেও কলকাতায় দাম কিছুটা হলেও বেশি থাকে গ্যাসের। এই মুহূর্তে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৬০.৫০ টাকা। অন্যদিকে মুম্বাইতে দাম একটু কম ১৮০৮.৫০ টাকা এবং চেন্নাইতে দাম সব থেকে বেশি ২০২১.৫০ টাকা

গত মাসে তাদের ইউনিট প্রতি ৯১.৫০ টাকা দাম কমিয়ে ছিল গ্যাস সংস্থাগুলি। সেই সময় ইউনিট প্রতি দাম হয়েছিল ২০২৮ টাকা। এরপরে আবার আজ দাম কমলো রান্নার গ্যাসের। পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি এই বছরের ১ মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৫০.৫০ টাকা এবং গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৫০ টাকা বৃদ্ধি করেছিল। গত বছরের ১ সেপ্টেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম শেষবার কমানো হয়েছিল ৯১.৫০ টাকা। ১ আগস্ট ২০২২ সালেও সিলিন্ডারের দাম কমেছিল ৩৬ টাকা। এর আগে ৬ জুলাই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ঘরোয়া সিলিন্ডারের দাম কত দু মাস ধরে একেবারে অপরিবর্তিত থেকেছে। সম্ভাবনা রয়েছে এই মাসেও ঘরোয়া সিলিন্ডারের দাম কমবে না। তবে গত মাসের পর এই মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কম হওয়ায় সামান্য স্বস্তি মিলেছে। ১৭১ টাকা ৫০ পয়সা কমে সোমবার সকাল ৬ টা থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৬০.৫০ টাকা। অন্যদিকে ঘরোয়া সিলিন্ডারের দাম ১১২৯ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026