ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office SCSS: বৃদ্ধ বয়সে থাকবে না অর্থের অভাব, ৫ লক্ষ টাকা হয়ে যাবে ৭ লক্ষ, জানুন সরকারি এই প্রকল্পের ব্যাপারে

যদি আপনি আপনার কষ্টার্জিত অর্থ ব্যয় করে বার্ধক্যের সময়টা ভালোভাবে কাটাতে চান তাহলে আপনার সবার আগে প্রয়োজন সঠিক সময় সঠিক আর্থিক পরিকল্পনা করা। অর্থাৎ আপনি যদি আর্থিক লক্ষ্য ঠিক রাখেন তাহলে সেই অনুযায়ী আপনি বিনিয়োগ করতে পারেন। আপনি যদি নিরাপদ বিনিয়োগের একটি নিশ্চিত জায়গা খুঁজতে চান তবে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ প্রকল্প যেখানে আপনি বিনিয়োগ করলে খুব সহজে নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন। এটি সরকার দ্বারা সমর্থিত একটি ছোট প্রকল্প এবং এর মাধ্যমে আপনি নিরাপদ রিটার্ন পাবেন একেবারে গ্যারান্টির সাথে। এছাড়াও এতে বিনিয়োগ করার প্রক্রিয়া যথেষ্ট সহজ। এরকমই একটি প্রকল্প হলো পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যা অবসর পরিকল্পনার জন্য বয়স্কদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে ৮.২ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আয় করার ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। বিশেষভাবে সেই সমস্ত মানুষদের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে যাদের বয়স ৬০ বছরের বেশি। এছাড়াও যারা ভিআরএস গ্রহণ করেছেন তাদের জন্যও এই প্রকল্প কার্যকরী হতে পারে। এই প্রকল্পের বর্তমান সুদের হার সম্পর্কে কথা বললে, আপনি ৮.২ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। শুধুমাত্র ৫ লক্ষ টাকার একক আমানতের উপরে দুই লক্ষ টাকা পর্যন্ত সুদ আপনি পেতে পারেন। তবে সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য আপনাকে এই টাকা জমা রাখতে হবে।

এই প্রকল্পের অধীনে প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়া হয়ে থাকে। কোন পোস্ট অফিসে এই প্রকল্পের অ্যাকাউন্ট খুলে দেশের যেকোনো পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট স্থানান্তর করে ফেলা যেতে পারে। প্রতিবছরের এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারি মাসে মাসের প্রথম দিন সুদ ব্যাংকে ক্রেডিট করা হয়ে থাকে। দেশের যেকোনো পোস্ট অফিস বা সরকারি এবং বেসরকারি ব্যাংকে এর জন্য আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। তারপরে, আপনার সেভিংস ব্যাংক একাউন্টে এই সুদের টাকা জমা পড়বে। একাউন্ট স্টেটমেন্ট আপনি পোস্ট অথবা ইমেইল এর মাধ্যমে নিতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026