রতন টাটার ছোট রাজকন্যা টাটা ন্যানো আসছে নতুন রূপে, দেখুন তার ফিচার ও নতুন দাম

রতন টাটা ছোট রাজকন্যা টাটা ন্যানো এবারে ভারতের বাজারে আসছে তার নতুন রূপ নিয়ে। লুক পরিবর্তন করে এবং ফিচার পাল্টে এবারে ভারতের বাজারে রাজ করতে আসছে টাটা ন্যানো। একটা সময় প্রত্যেক ভারতীয়র বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা এই গাড়িটিকে তৈরি করেন। তবে সেই সময় ব্যাপকভাবে ফ্লপ হয় টাটা ন্যানো। তবে এবার হয়তো টাটা ন্যানো নতুন করে ভারতের বাজারে জনপ্রিয়তা পেতে পারে। এবারে টাটা ন্যানো আসবে, একেবারে ইলেকট্রিক মডেলে। সব মিলিয়ে খুব অল্পদিনের মধ্যেই আমরা ভারতের বাজারে দেখতে পাব নতুন টাটা ন্যানোকে। তবে এই গাড়িটির নাম হয়তো পাল্টাতে পারে। Jayem Neo নাম নিয়ে বাজারে আসতে পারে টাটা ন্যানো। তবে মাইলেজ দিক থেকে এই গাড়ি আগের মতই সার্ভিস দেবে আপনাকে।

এই নতুন গাড়িটির ব্যাপারে কথা বলতে গেলে, এই গাড়িতে দেওয়া হবে একটি ১৫.৫ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক, যার সাথে BLDC প্রযুক্তিভিত্তিক একটি বৈদ্যুতিক মোটর সংযুক্ত করা হতে পারে। এই ব্যাটারির সাথে দুটি চার্জিং বিকল্প পাওয়া যাবে। এর মধ্যে প্রথমটি হতে পারে একটি ১৫ এম্পিয়ার ক্ষমতার হোম চার্জার এবং দ্বিতীয়টি একটি ডিসি ফার্স্ট চার্জার।

যদি আমরা এর ডিজাইন এর ব্যাপারে কথা বলি তাহলে, এই গাড়িতে আপনারা দেখতে পাবেন বড় DRL কম্প্যাক্ট হেড ল্যাম্প, সাইড প্যানেলগুলির চেহারা বেশ আকর্ষণীয় হতে চলেছে। এই গাড়িতে একটি দীর্ঘ হুইল বেস দেওয়া হয়েছে। এর ফলে এই গাড়িতে আপনারা সহজেই পাঁচ জন বসতে পারবেন। বর্তমানে বাজারে যে সমস্ত ইলেকট্রিক গাড়ি রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি বিক্রি হয় টাটা কোম্পানির NEXON EV। এছাড়াও TIGOR EV গাড়িটিও বেশ ভালোই জনপ্রিয়। মনে করা হচ্ছে এই দুটি গাড়িকে সরাসরি টক্কর দেবে নতুন টাটা ন্যানো ইলেকট্রিক। এই নতুন গাড়িতে আপনারা দুটি ব্যাটারির প্যাক পেয়ে যাবেন। প্রথম ব্যাটারি প্যাক ২৫০ কিলোমিটার এবং দ্বিতীয় ব্যাটারি প্যাক ৩১৫ কিলোমিটারের রেঞ্জ প্রদান করবে। আর ভারতের বাজারে এই গাড়িটির প্রাথমিক মূল্য হতে পারে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026