খেলা

IPL 2023: চিন্নস্বামীতে মুখে আঙ্গুল দিয়ে RCB-কে চুপ করিয়েছিলেন গম্ভীর, লখনউয়ে এসে জবাব দিলেন কোহলি

আইপিএলের ১৬ তম আসরে গতকাল লখনউয়ের মাটিতে রাহুলদের বিপক্ষে খেলতে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে ম্যাচের পরিসমাপ্তি দেখে হতভাগ ক্রিকেট প্রেমীরা। দুই দলের মধ্যে একাধিকবার চোখ রাঙানি থেকে শুরু করে প্রায় হাতাহাতি, সবই দেখা গেছে গত কালকের ম্যাচে। এমনকি ম্যাচ শেষে বিরোধী দলের সাথে ভাব বিনিময়ের সময় ঝামেলায় জড়িয়ে পড়েন ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি সেই নাটকে যোগ দিতে দেখা যায় লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকেও।

আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে লখনউয়ের বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিরাট কোহলিরা। দলের হয়ে সর্বোচ্চ ডুপ্লেসিস ৪৪ রানের ইনিংস খেলেন। পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস।

তবে মাত্র ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনউয়ে ব্যাটিং অর্ডার। দলের হয়ে সর্বোচ্চ কৃষ্ণাপ্পা গৌতম খেলেন ২৩ রানের ইনিংস। ব্যাঙ্গালোরের বিধ্বংসী বোলিংয়ের সামনে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়েন্টস। ফলে ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

তবে গতকাল ম্যাচে উত্তেজনা ছড়ায় বিরাট কোহলির অঙ্গভঙ্গির কারণে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্রুণালের ক্যাচ ধরেন বিরাট। সেই ক্যাচ ধরার পরই গ্যালারির দিকে মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। আসলে চিন্নস্বামীতে বিরাটদের হারিয়ে একই রকম অঙ্গভঙ্গি করেছিলেন গৌতম গম্ভীর। ফলে বিরাটের এই ইশারা বুঝতে কোনরকম সমস্যা হয়নি লখনউ শিবিরের। ফলে পুরো ম্যাচ জুড়ে চলে চরম উত্তেজনা। এদিকে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মুখে আঙুল দেওয়া সেই ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026