বাংলা সিরিয়াল

Neel-Trina: ধারাবাহিক শেষ হতেই নতুন লুকে পর্দার ঝোরা, কি বলছেন নীল!

তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের জুটি বাংলা ধারাবাহিক জগৎ-এর অন্যতম চর্চিত জুটি। সেই শুরুর সময় থেকেই মিডিয়াতে চর্চিত তারা। বিয়ের পর আরো বেশি চর্চাতে থাকেন নীল ও তৃণা। কয়েকদিন আগে তাদের বিচ্ছেদের খবরও রটেছিল মিডিয়ার পাতায়। আর সেই প্রসঙ্গেই অভিনেত্রী সাফ জানিয়েছিলেন , এই ধরনের খবর প্রভাব ফেলে তাদের পরিবারের উপর। আর এর জন্য তাদেরও একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি এও জানিয়েছিলেন, নীল ও তার পরিবার অনেক বড়। অতএব, এই ধরনের কোন সংবাদ প্রকাশ করার আগে প্রকাশকদেরও মাথায় রাখা উচিৎ তারাও মানুষ। এই প্রসঙ্গে নীলও মজার ছলে জানিয়েছিলেন, এমন বড় সিদ্ধান্ত যদি তারা নেন তবে সকলকে জানিয়েই নেবেন। তার জন্য সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বিচার করার প্রয়োজনীয়তা নেই।

উল্লেখ্য, এই মুহূর্তে নিজের নতুন লুকের সূত্র ধরেই চর্চায় তৃণা। আর সূত্রেই পুনরায় চর্চিত নীল। খুব সম্প্রতি স্টার জলসার পর্যায় শেষ হয়েছে ‘বালিঝড়’। এই ধারাবাহিকে কৌশিক রায় ও ইন্দ্রাসিশ রায়ের বিপরীতেই দেখা মিলেছিল তার। তবে কম টিআরপির কারণেই দ্রুত বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। আর ধারাবাহিক শেষ হতেই একেবারে ভিন্ন লুকে তৃণা, যা এই মুহূর্তে নজর কেড়েছে একাংশের। আর তার সেই ঝলক দেখে কি বলছেন নীল!

বলাই বাহুল্য, নীল ও তৃণা দুজনেই একই হেয়ার স্টাইলিস্টয়ের কাছ থেকে চুল স্টাইল করান। তার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই রয়েছে। তবে ‘বালিঝড়’এর শেষে একেবারে ছোট চুলেই নিজের লুক সেট করেছেন অভিনেত্রী। আর তার এই লুক আপাতত পছন্দও হয়েছে নেটজনতার একাংশের। কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তৃণাকে, আবার কেউ তার আগের লম্বা চুলের প্রশংসা করেছেন। উল্লেখ্য, খুব সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত ‘ইস্কাবনের বিবি’র শুটিং শেষ হয়েছে। এই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী। অন্যদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে নীলের ‘বাংলা মিডিয়াম’ও। তবে এই প্রসঙ্গে এখনো চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তেমন কিছু জানানো হয়নি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026