খেলা

দীনেশ কার্তিকের সহজ ক্যাচ ছেড়ে ভিলেন এখন কে এল রাহুল, ক্ষোভ উগরে দিলেন গম্ভীর

চলতি আইপিএলের প্লে-অফে লড়াইটা যতটা সহজ মনে হচ্ছিল শেষ হলো ঠিক তার উল্টোভাবে। দুর্দান্ত ছন্দে থাকা লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে জয়লাভ করে কোর্য়াটার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

এদিকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৪ রানে পরাজিত হওয়ার পর লখনউ সুপার জায়েন্টসের মেন্টর গৌতম গম্ভীর ক্ষোভ উগরে দিয়েছেন অধিনায়ক কে এল রাহুলের উপর। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে দীনেশ কার্তিকের ক্যাচ ফেলে ম্যাচ কঠিন করে ফেলেছিলেন কে এল রাহুল। তার মতে, ওই সময় কে এল রাহুল যদি দীনেশ কার্তিকের সহজ ক্যাচ হাতছাড়া না করতো তবে ব্যাঙ্গালোরের সংগৃহীত রানের পরিমাণ কখনোই আকাশছোঁয়া হতো না।

উল্লেখ্য, ব্যাঙ্গালোরের ব্যাটিং ইনিংসের ১৫ তম ওভারের মহসিন খানের (Mohsin Khan) বলে ক্যাচ তুলেছিলেন কার্তিক। মিড অফে ফিল্ডিং করছিলেন কে এল রাহুল। বল সোজা গিয়ে তার হাতে পড়লেও গ্রিপিংয়ের ভুলে বল কে এল রাহুলের হাত থেকে ফস্কে যায়। তখন দীনেশ কার্তিক ব্যক্তিগত ২ রানে ব্যাট করছিলেন। সেই দীনেশ কার্তিক অবশেষে ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন।

শুধুমাত্র দীনেশ কার্তিকের ক্যাচ ফেলেনি লখনউ সুপার জায়েন্টস। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকা ব্যাঙ্গালোরের তরুণ ক্রিকেটার রজত পাতিদারকে দুইবার জীবন দান করে লখনউ সুপার জায়েন্টস।

প্রথম বার তাঁর ক্যাচ পড়ে ১৫.৩ ওভারে। রবি বিষ্ণোইয়ের বলে রজতের ক্যাচ ছাড়েন দীপক হুডা। একেবারে সহজ ক্যাচ ছিল। এর পর ফের ১৭.৩ ওভারে মহসিন খানের বলে পতিদারের ক্যাচ ধরতে পারেননি ভোরা। ঠিক তার পরের বলে ছক্কার সাহায্যে ব্যক্তিগত শতরানের গণ্ডি পার করেন রজত পাতিদার। মূলত দীনেশ কার্তিক এবং রজতের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ইনিংস শেষে ২০৭ রানের বিশাল স্কোর অর্জন করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026