চলতি আইপিএলেই বিরাট কোহলি নিজের নামে আরও একটি রেকর্ড যুক্ত করতে পারেন। আর তার জন্য প্রয়োজন আর একটি মাত্র অর্ধশত রানের ইনিংস। গতকাল আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাটের ব্যাট থেকে লম্বা ইনিংস আশা করেছিল ক্রিকেট প্রেমীরা। তবে ২৪ বল মোকাবেলা করে মাত্র ২৫ রানের ইনিংস খেলে আবেশ খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। সুতরাং বিস্ময়কর সেই রেকর্ড গড়তে আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হবে বিরাট কোহলিকে।
গতকাল লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ১৪ রানে জয়লাভের সুবাদে আগামীকাল রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সেই ম্যাচে বিরাট কোহলি তার লক্ষ্য পূরণ করবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
চলতি আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ছন্দে না থাকলেও একাধিক রেকর্ড নিজের নামে করেছেন বিরাট। আর একটি মাত্র অর্ধশত রানের ইনিংস খেললে তিনিই হবেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি কোনো একটি ফ্র্যাঞ্চাইজি লীগে একটি দলের জন্য অর্ধশত রানের অর্ধশত ইনিংস খেলবেন। অর্থাৎ ব্যাঙ্গালোরের জার্সিতে ৫০টি অর্ধশত রানের ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করবেন। বর্তমানে আইপিএলে তার অর্ধশত রানের ইনিংসের পরিমাণ ৪৯টি।
চলতি আইপিএলে ছন্দ ছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে সর্বাধিক ৭৩ রানের ইনিংসটি এসেছিল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে তথা গুজরাটের বিরুদ্ধে। বিরাট কোহলি চলতি আইপিএলে মাত্র ২৩ গড়ে এখনো পর্যন্ত ৩৩৪ রান সংগ্রহ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…