অফবিট

জানুন চলতি বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিনক্ষণ ও তারিখ

মানুষকে প্রতিবছর একটি মহাজগতিক ঘটনার সাক্ষী থাকতে হয়। গোটা বছরে একটি বিশেষ দিনে সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় এসে উপস্থিত হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে পরে এবং তার ছায়া চাঁদের উপর ওপর গিয়ে পড়লে মনে হয় যেন যাতে কেউ গ্রাস করে ফেলছে। কিন্তু আসলে সূর্যের আলো পৃথিবীতে পড়ায় তার ছায়া সরাসরি চন্দ্রপৃষ্ঠে গিয়ে পড়ে। আর তাতেই চাঁদ তার ঔজ্জল্য হারায়। তখন পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদকে আংশিক বা সম্পূর্ণ কালো দেখায়। এই মুহূর্তকে বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ বলা হয়। একটি গোটা বছরে বিভিন্ন সময় পৃথিবী, সূর্য ও চন্দ্রের অবস্থান অনুযায়ী চন্দ্রগ্রহণ হয়। আজকের এই প্রতিবেদনে জেনে নিন ২০২১ সালে কবে ঠিক কোন সময়ে চন্দ্রগ্রহণ হতে চলেছে।

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ২৬ মে। জ্যোতির্বিদদের মতে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে ঠিক দুপুর ২ টো ১৭ মিনিটে। এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে। এই চন্দ্রগ্রহণ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকে স্পষ্ট দেখা যাবে। ভারত ছাড়া অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার কিছু অংশ, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও দক্ষিণ আমেরিকা থেকে চন্দ্রগ্রহণের কিছুটা অংশ দেখা যাবে। জানা গিয়েছে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পৃথিবী চাঁদের প্রায় ১০১.৬ শতাংশ ঢেকে ফেলবে।

অন্যদিকে, ২০২১ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। এটি হবে একটি আংশিক চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় সকাল ১১ টা ৩২ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে। এই চন্দ্রগ্রহণ মূলত ইউরোপ ও এশিয়ার একটি বড় অংশ থেকে দেখা যাবে। পাশাপাশি ভারতের অরুণাচল ও অসম থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া ভারতের পাশাপাশি দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর থেকে এই চন্দ্রগ্রহণের কিছুটা অংশ দেখা যাবে। জানা গিয়েছে, আংশিক চন্দ্রগ্রহণে পৃথিবী চাঁদের প্রায় ৯৭.৯ শতাংশ ঢেকে ফেলবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026