নিউজ

চিকিৎসক রূপে মা দুর্গা, অসুর রূপে করোনা ভাইরাস, অভিনব থিম শিলিগুড়িতে

শিলিগুড়ি: করোনা পরিস্থিতির মধ্যেই এবার মা আসছেন সেই অর্থে রাজ্য জুড়ে থিমের চাকচিক্য এবারে তেমনভাবে লক্ষ্য করা হয়তো যাবে না, আবার কিছু কিছু জায়গায় একইরকম জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে। তবুও লাভটা কী? দর্শকশূন্য মণ্ডপ থাকবে। অন্তত এখনও পর্যন্ত হাইকোর্টের রায় তেমনটাই জানান দিচ্ছে। যদিও আজ, বুধবার ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে দেওয়া রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে পুনরায় রায় পুনর্বিবেচনা করা হবে হাইকোর্টে। যদিও এখনও পর্যন্ত পুনর্বিবেচনা করে কী রায় দেওয়া হবে, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে আগের রায় অনুযায়ী যারা জাঁকজমক ইতিমধ্যে করে ফেলেছে, তাদের অনেকেরই আর্থিক ক্ষতি হল, এমনটা বলা যায়। তবে থিমের চাকচিক্য না থাকলেও স্বল্প পরিসরের মধ্যেও রয়েছে অনেক পুজোতেই থিমের ছোঁয়া। এমনই এক অভিনব ভাবনা ভেবেছে শিলিগুড়ির একটি বিখ্যাত পুজো।

শিলিগুড়ির একটি পুজো কমিটি তাদের থিম হিসেবে ব্যবহার করেছে করোনা ভাইরাসকে। যেখানে চিকিৎসক রূপে দেখা দিয়েছে মা দুর্গাকে আর অসুর রূপে দেখা গিয়েছে করোনা ভাইরাসকে। শিলিগুড়ির এই থিম বা বলা ভাল চিকিৎসক রূপে মা দুর্গার এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

এমনকি সোশ্যাল মিডিয়ায় এই ছবি এতটাই ভাইরাল হয়েছে যে, রাজ্য ছেড়ে দেশেও ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই এই ভাবনার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড ১৯-কে ভাবনা করে যথার্থ সৃষ্টিশীলতার পরিচয় দেওয়া হয়েছে৷ দেবী এখানে ভাইরাসকে দমন করেছেন৷ অজ্ঞাত শিল্পী এবং ভাস্করকে অভিনন্দন জানাই৷’

তবে এই ভাবনা নিয়ে স্পষ্টতই দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকেই এই ভাবনাকে স্বাগত জানালেও মা দুর্গা এবং তাঁর সন্তানদের এই রূপ বদল নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026