নিউজ

লকডাউন শেষ হলেও ভাইরাস চলে যায়নি, হাতজোড় করে দেশবাসীকে অসতর্ক না হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেও দেশ জুড়ে এখন উৎসবের মরসুম চলছে। কোথাও নবরাত্রি, কোথাও গরবা, আবার কোথাও দুর্গোৎসব। সব নিয়ে কার্যত জীবনের স্বাভাবিক ছন্দের স্বাদ পেতে মরিয়া দেশবাসী। কিন্তু আনন্দে গা ভাসাতে গিয়ে করোনা সুনামি দেশে যেন না হয়, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘জীবনধারণের জন্য প্রতিদিনই বহু মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে। উৎসবের মরশুমে বাজারে সুদিনও ফিরছে। কিন্তু লকডাউন শেষ হয়ে গেলেও ভাইরাস চলে যায়নি। গত সাত-আট মাস ধরে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের চেষ্টার ফল হিসেবে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু এই নিয়ন্ত্রণকে বিগড়ে যেতে দেবেন না বা আনন্দে গা ভাসাতে গিয়ে এই নিয়ন্ত্রণকে বাড়িয়ে দেবেন না। যেমন পাকা ফসল দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠি। কিন্তু ফসল যতক্ষণ না ঘরে ওঠে, ততক্ষণ আনন্দ করা উচিত নয়। ঠিক তেমনই করোনার বিরুদ্ধে পুরোপুরি সফলতা না পাওয়া পর্যন্ত অসতর্ক হবার অবকাশ নেই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একচুলও কমজোর হলে চলবে না। তাই দূরত্ব বজায় রাখুন। প্রতি মুহূর্তে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুন। বাইরে বেরোলেই অবধারিতভাবে মাস্ক ব্যবহার করুন। হাতজোড় করে প্রার্থনা করছি, উৎসবে গা ভাসাতে গিয়ে বিপদ ডেকে আনবেন না।’

এর পাশাপাশি করোনা মোকাবিলায় ভারত যে
উন্নত দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। এমনকি দেশের সুস্থতার হার আশাব্যঞ্জক, মৃত্যুর হার নগণ্য আর এটা ভারতের পক্ষে আশার আলো। আর এই আশার আলো যেন উৎসবের আলোতে নিভে না যায়, এমন বার্তাই দিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026