কলকাতা: গত শুক্রবার জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে যান। তবে শেষমেশ করোনাকে জয় করেছেন তিনি। গতকাল, মঙ্গলবার করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিলীপ ঘোষ। তার অসুস্থতার খবরে কার্যত আবেগপ্রবণ হয়ে উঠেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। আর এবার দিলীপ ঘোষের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সন্ধেয় দিলীপ ঘোষকে ফোন করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান মমতা। তখন দিলীপ ঘোষ হাসপাতালে শয্যাতেই ছিলেন। একেবারে বড় দিদির মতো ভাই দিলীপকে ফোনে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাড়িতে বিশ্রাম নিন। কোনও অবহেলা করবেন না। সুস্থ হয়ে তারপর কাজে যোগ দেবেন।’ মুখ্যমন্ত্রীর পরামর্শে সম্মতিপ্রকাশ করে ধন্যবাদ জানান দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, করোনার রিপোর্ট নেগেটিভ আসার পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। এদিন সকালে তাঁর অনুগামীরা বাইক মিছিল করে তাঁকে বাড়ি পৌঁছে দেন। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও আগামী ১৪ দিন বিজেপির রাজ্য সভাপতি থাকবেন হোম কোয়ারেন্টাইনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…