মাইথোলজি

মহামায়ার দুই রূপ: দুর্গা ও কালী: এক বিশ্লেষণ

“শক্তি”, এমন এক শব্দ যা প্রতিনিয়ত আমাদের মনে করায় দেবী দুর্গা ও দেবী কালিকার কথা। পুরাণ মতে শক্তির এই দুই বহিঃপ্রকাশ, একই মুদ্রার দুটি অংশ। তবে জীবের অসীম কৌতুহল, মাঝে মধ্যেই এক প্রশ্ন সৃষ্টি করে: কে অধিক শক্তিশালী? মা দুর্গা না মাকালী। অনন্তকাল ধরে এই বিতর্ক চলে আসছে, যার সঠিক উত্তর আজও পাওয়া যায়নি।

পুরাণ কথা অনুযায়ী, শিবজায়া পার্বতী হলেন দেবী দুর্গা যিনি মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী রূপে এই জগৎ সংসারে বিখ্যাত হয়েছেন। আবার এও বলা হয়, ত্রিদেব ও অন্যান্য দেবতাদের তেজরসে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গার কায়া। প্রকৃত অর্থ হল শক্তি সকলের মধ্যেই বিদ্যমান। সেই শক্তিপুঞ্জকে একত্রিত করে দেবীর নির্মাণ হয়েছিল। শুধুমাত্র নিরাকার ব্রহ্ম থেকে সাকার ব্রহ্মে রূপান্তরিত হয়েছিলেন দেবী। অন্যদিকে কোন কোন জায়গায় উল্লেখ আছে যে পার্বতীই দেবী কালিকা বা কালী। দেবী চামুণ্ডা, ছিন্নমস্তা ও চন্ডী রূপে পরিচিত। তবে আশ্চর্য লাগে যে মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলির সময় ‘কালী’, এই নামটি কোথাও উচ্চারিত হয় না, বরং কৌশিকী রূপে মা পূজিতা হন। তবে কি এই কৌশিকীই দেবী মহাকালী! শুধুমাত্র নামের পার্থক্য!! শ্রী শ্রী চন্ডীচরণামৃততে দেবী কৌশিকী হচ্ছেন মহাকালী যার বিভিন্ন নাম রয়েছে তাঁর ভক্তবৃন্দের বুকের মাঝে। দেবী দুর্গা দশ হাতে দশ প্রহরণ ধারণ করেন। কিন্তু মা কালী কেবল রক্তস্নাত খড়্গ। সকল অহংকার ও অজ্ঞতার শিরছেদ করে চলেছে এই অস্ত্র, যার প্রতীক স্বরূপ রয়েছে এক শির। কিছু তথ্য অনুযায়ী এই শির হচ্ছে মহাবলশালী অসুর রাক্তবীজের।গলার মুন্ডমালা হচ্ছে প্রজ্ঞার প্রতীক এবং কটি দেশে যে হস্ত বিন্যাস বর্তমান, তা কর্মের প্রতীক, যার ফলাফল মা ই নির্দেশ করে থাকেন। দেবীর কর্ণালংকার মূলত শিশু সুলভ আচরণ নির্দেশ করে। দেবীর সারল্য ভীষণ পছন্দ। দেবীর রং কালো। উনি নির্গুণ। সকল মায়ার ওপরে।

তাই মা দুর্গা ও মা কালী, একে অপরের পরিপুরুক। দেবী দুর্গা নব দুর্গার মিলিত শক্তি ও দেবী কালী হলেন দশ মহাবিদ্যার মিলিত প্রকাশ। তাঁরা এক এবং অভিন্ন। সমরে তাঁদের পরাক্রম প্রদর্শনে কোন বৈষম্য নেই। তাঁরা দুজনেই ভক্তের ডাকে সাড়া দেন। আগামীকাল কালীপূজা। অনন্ত মহামায়ার এক বিশেষ রূপ। সকল নিবেদনের মাঝে , দিনটি ভরে উঠবে আনন্দ ও উল্লাসে। সাথে রয়েছে আলোর রোশনাই।

Written by – কুণাল রায়

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026