বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করেছেন তিনি। অবশ্য সেকথা অজানা নয় কারোরই। মিডিয়ার পাতায় কারণে-অকারণে চর্চায় থাকেন অভিনেতা। তবে এবার নিজের সূত্র ধরে নয়, ছেলে নামাসির সূত্রেই চর্চায় মিঠুন চক্রবর্তী।
খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মিঠুন পুত্রের ‘ব্যাড বয়’। উল্লেখ্য ছবির সূত্র ধরেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আসন্ন এই ছবিতে রাজেশ শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, জনি লিভার, দর্শন জারিওয়ালার মতো একাধিক জনপ্রিয় তারকাদের দেখা মিলবে। এই ছবির মুখ্য ভূমিকায় মিঠুনপুত্র নামাসি চক্রবর্তী ও আমরিন ক্রুরেশির দেখা মিলবে। সম্প্রতি এই ছবিরই প্রি-রিলিজে উপস্থিত ছিল গোটা চক্রবর্তী পরিবার। আপাতত, সেই ঝলক ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়।
কয়েকদিন আগেই নামাসির আসন্ন ছবি ‘ব্যাড বয়’এর প্রি-রিলিজের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বড় ভাবে। আর সেই অনুষ্ঠানেই নামাসির বৌদি মাদলসার পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রীর মা। উপস্থিত ছিলেন দাদা মহাক্ষয় চক্রবর্তী ও বাবা মিঠুন চক্রবর্তীও। অবশ্য তার ঝলক মিলবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই। এদিনকার একাধিক ঝলক হিন্দি ধারাবাহিক জগৎ-এর অন্যতম পরিচিত অভিনেত্রী মাদালসা শর্মা শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। পাশাপাশি আসন্ন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন নিজের প্রিয় দেওর নামা ও তার সহ অভিনেত্রীকে। উল্লেখ্য, আগামী ২৮’শে এপ্রিল মুক্তি পেতে চলেছে মিঠুন পুত্রের ‘ব্যাড বয়’। এখন এটাই দেখার তার অভিনয় ঠিক কতটা প্রভাব ফেলে দর্শকদের উপর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…