খাওয়া -দাওয়া

Cardamom: রান্নাঘরে উপস্থিত এই মসলাতেই লুকিয়ে রয়েছে হাজারো সমস্যার সমাধান, খেলেই মিলবে উপকার

মোটামুটি গৃহস্থ ঘরের সমস্ত রান্নাঘরেই বর্তমান ছোট এলাচ। এটি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। এটি খাওয়ার একাধিক উপকারিতাও রয়েছে। ছোট এলাচকে সুগন্ধির ভাণ্ডারও বলা হয়ে থাকে। এই নিবন্ধের সূত্র ধরে ছোট এলাচ খেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঠিক কি কি উপকার হতে পারে! সেই সম্পর্কেই বিস্তারিতভাবে জানানো হবে।

১) মুখের ও নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে- এটি মুখের স্বাদ বৃদ্ধির পাশাপাশি দূর করে মুখের দুর্গন্ধ। সোজা কথায় বলতে, এটি মুখের ফ্রেশনার হিসেবে কাজ করে। ছোট এলাচ মুখের পাশাপাশি নিঃশ্বাসের দুর্গন্ধকেও দূর করতে সহায়তা করে থাকে।

২) কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি- বর্তমানে কোষ্ঠকাঠিন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এখনকার খাদ্যদ্রব্য ও পানীয়তে ভেজাল মিশ্রিত উপাদানের শেষ নেই। আর সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। আর এই সমস্যা থেকে রেহাই পেতে ছোট এলাচ অন্যতম সহজলভ্য উপায়। এক্ষেত্রে যদি এক গ্লাস জলে দু-তিনটে এলাচ ফেলে দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জল সেবন করা হয় তাহলে, তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে।

৩) বমিভাব দূর করে- অনেকক্ষেত্রে এমন অনেকেই রয়েছেন যাদের গাড়িতে কিংবা বাসে করে অনেকটা পথ যাওয়ার সময় বমি হয় কিংবা বমি বমি ভাব অনুভূত হতে থাকে। এক্ষেত্রে গোটা যাত্রাপথে মুখে একটি এলাচ রেখে দেওয়া যেতে পারে। অথবা বমি বমি ভাব অনুভূত হলে একটি এলাচ যদি মুখে নিয়ে নেওয়া হয় তাহলে, সেই অনুভূতি আগের থেকে কমে যায় অনেকটাই।

৪) বদহজমের সমস্যা থেকে মুক্তি- বর্তমান যুগের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমস্যা হল বদহজম। এক্ষেত্রেও এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এলাচ। এলাচের মধ্যেও তেল বর্তমান, যা হয়তো অনেকেরই অজানা। জানা গেছে, এলাচের এই তেল পাকস্থলীর মধ্যেকার আবরণকে মজবুত করে বদহজমের কিংবা অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি দেয়। অ্যাসিডিটির সমস্যায় পেটে অ্যাসিড জমতে থাকে। এলাচ সেবন সেই সমস্যাকে ধীরে ধীরে কমিয়ে দেয়।

৫) হাঁপানির নিয়ন্ত্রক- এলাচ হাঁপানি রোগীদের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। মনে করা হয়, শীতকালে একবার বা দু’বার চিবিয়ে কিংবা খাবারের সাথে মিশিয়ে এটি খাওয়া উচিৎ। কারণ এটি ফুসফুসের সংকোচনকে নিয়ন্ত্রণ করে।

৬) শারীরিক শক্তি বৃদ্ধি করে- সবুজ এলাচ পুরুষদের শারীরিক শক্তি বৃদ্ধি করতে ভীষণভাবে সহায়ক। যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে দুটি এলাচ ফেলে দিয়ে ফুটিয়ে নিয়ে সেই দুধ সেবন করা হয় তাহলে, শারীরিক শক্তি বৃদ্ধি পায় পুরুষদের।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026