বিনোদন

Madan Mitra: আবার বিয়ে করলেন মদন মিত্র, জানুন পাত্রীর পরিচয়

শনিবার থেকে মদন মিত্রর বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল জোর। চিরকালীন এভারগ্রীন বয় নাকি আবার বিয়ে করেছে। তিনি যে আবারো বিয়ে করলেন তা তিনি জানিয়েছেন নিজেই। কামারহাটির বিধায়ক হঠাৎ আবার বিয়ে কেন করলেন এবং কাকেই বা করলেন! তা নিয়ে প্রশ্ন উঠেছে সকলের মনেই।

একেবারে সমস্ত বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে করলেন তিনি। মালাবদল থেকে সিঁদুরদান হল সবটাই। পাত্রী আর অন্য কেউ নন তার নিজের স্ত্রী অর্চনা মিত্র। তিনিও ছিলেন একেবারে প্রপার কনের সাজে। বেনারসি, মুকুট, মালা, চন্দনে সেজেছিলেন অর্চনা দেবী। বিয়ের মঞ্চে একেবারে প্রেমে গদগদ ছিলেন তারা। ঐ মঞ্চে উপস্থিত ছিল তার নাতি ও কেয়া শেঠ সহ আরো অনেকে।

১৮ বছর বয়সে তার বিয়ে হয়েছিল, তা নিজেই জানান তিনি। এরপর বিয়ে শেষে তিনি বলেছেন, বাকি অন্যান্য মেয়েদের নাকি তিনি বোঝাতেই পারছিলেন না তিনি বিবাহিত। সেইজন্যই তাদের জানাতে আবারো নিজের স্ত্রীকে বিয়ে করলেন তিনি।

এরপরে তিনি আরো বলেন, বহুবিবাহ খুব একটা খারাপ নয়। বৌদ্ধধর্মে নাকি একসময় এমনটা হত। তবে তার মতে, সেসব বিষয় ক্ষণিকের জন্য ভালো লাগলেও, সবসময় ভালো লাগে না। তার কথায় রাজ্যে এখন যা হয় সবকিছুতে তিনিই শেষপর্যন্ত দোষী হয়ে যান। তার কথায়, তিনি বেকার বসেছিলেন তাই আবার বিয়ে করে নিলেন। বর্তমানে তার বিয়ের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026