প্রায় এক সপ্তাহ হয়ে গেল লতা মঙ্গেশকর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই সপ্তাহে সকলেই লতা মঙ্গেশকরের শোকে মুহ্যমান। লতা মঙ্গেশকরের মৃত্যু এখনও অনেকেই ভুলতে পারেননি। তার চলে যাওয়ার পরেও তার গান সকলের মনে এখনও রয়ে যাবে। সকলের মনে একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছিলেন লতা মঙ্গেশকর।
ভারতের সকল সাধারণ জনতার মতই লতা মঙ্গেশকর অত্যন্ত কাছের ছিলেন ভাইজান সলমান খানের। এবারে লতা মঙ্গেশকরের স্মৃতিতে একটি ভিডিও পোস্ট করলেন ভাইজান। এখানে তিনি লতা মঙ্গেশকরের গাওয়া ‘লগ যা গলে’ গানটি গাইলেন। ঝড়ের মত সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও করে সলমান লিখলেন, “কেউ আপনার মতো হয়নি। আর কেউ আপনার মত হতেও পারবেনা লতাজি।” ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে লতা মঙ্গেশকরের এই গানটি গাইলেন ভাইজান।
এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “ভাই কি সুন্দর গাইল। পৃথিবী যতদিন থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত লতা মঙ্গেশকরের গান থাকবে।” অন্য আরেকজন লিখলেন, “সত্যিকারের কিংবদন্তি।” এর আগে লতা মঙ্গেশকরের মৃত্যুর পর টুইট করে শোক প্রকাশ করেছিলেন সলমান খান। তিনি লিখেছিলেন, “আমাদের নাইটিংগেল এর অভাব অনুভব করব। কিন্তু আপনার কন্ঠ আমাদের সঙ্গে রয়ে যাবে চিরদিন। চির শান্তিতে থাকুন লতাজী।”
প্রসঙ্গত, গত রবিবার মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে মাল্টি অর্গান ফেলিওর হওয়ার কারণে মৃত্যু হয় লতা মঙ্গেশকরের। তবে জানুয়ারি মাসের প্রথম দিকে তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। তারপর করোনা ভাইরাসকে হার মানাতে পারলেও করোনাভাইরাস পরবর্তী শারীরিক জটিলতা যেন তাকে পুরো আঁকড়ে ধরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…