রাজ্য

গুরুতর অসুস্থ মদন মিত্র, স্থানান্তরিত করা হলো বেসরকারি হাসপাতালে

গুরুতর অসুস্থ মদন মিত্র। গতকাল করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরে তাকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেই সময় তার শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়েছিল। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু হয়, এবং এই কারণে তাকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের বুকে বর্তমানে হাই রেজোলিউশন কম্পিউটেজ টোমোগ্রাফি করা হয়েছে। কামারহাটির এই হেভিওয়েট তৃণমূল প্রার্থী কিছুদিন হলো শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। পঞ্চম দফা ভোট মিটতে না মিটতেই তিনি দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তৎক্ষণাৎ তাকে অক্সিজেন দেওয়া হয় এবং স্থানীয় একটি বেসরকারী হাসপাতাল থেকে ডাক্তার এসে তাকে পরীক্ষা করে।

যদিও মদন মিত্র নিজের প্রচারের সময় তেমন একটা করোনা ভাইরাসের বিধি মেনে চলছিলেন না। তাকে প্রচারে বেরোনোর সময় দেখা গিয়েছিল মাস্ক না পরতে। প্রথম অসুস্থ হবার দিন থেকেই তার চিকিৎসা চলছিল। তার অবস্থা মোটের উপর স্থিতিশীল ছিল। কিন্তু তারপর থেকে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মদন মিত্রের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। অক্সিজেন লেভেল ৮০ এর নিচে চলে গেছে। ফলে তার প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যেই করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

প্রায় প্রতিদিন লাখো লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। তার সঙ্গে হাসপাতালে বেডের সংখ্যা এতটা কমে গিয়েছে, যে বর্তমানে করোনা রোগী তিলধারণের জায়গা পাচ্ছে না। এই পরিস্থিতিতে সমস্ত রকম প্রচার বাতিল করে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এখনো তিন দফা ভোট বাকি রয়েছে। এই পরিস্থিতিতে, রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026