কলকাতা নাইট রাইডার্স আইপিএল অভিযান খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। ১৮ রানে কেকেআরকে হারিয়ে ম্যাচ জেতে সিএসকে। টসে জিতে বোলিং নেয় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ করে চেন্নাই। প্রাথমিক ধাক্কা কারিয়ে আপ্রাণ লড়াই করে কলকাতা। তবে শেষ রক্ষা হল না। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান করে কলকাতা।
দলের ৩১ রানের মাথায় ৫টি উইকেট হারায় কলকাতা। এই বিপর্যয়মূলক অবস্থা থেকে দলকে এগিয়ে নিয়ে যান দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। আন্দ্রে রাসেলের ২২ বলে ৫৪ রান পুনরুত্থানের মঞ্চ তৈরি করে। তিনি আউট হওয়ার পর, প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক কাজ চালিয়ে যান, ২৪ বলে ৪০ রান করেন। শেষ পর্যন্ত, প্যাট কামিন্সের উপর নির্ভর করে দল এগিয়ে যায়। তিনি ৩৪ বলে ৬৬ রানে অপরাজেয় ছিলেন। কিন্তু নাইটরা শেষ রক্ষা করতে পারেনি এবং ১৮ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এই ত্রয়ী ১১টি চার এবং ১৪টির মতো ছক্কা মেরে শেষ ওভার পর্যন্ত সিএসকের সাথে টক্কর দেয়।
এই টুর্নামেন্ট কেকেআরের অধিনায়ক মরগ্যানের ব্যাট থেকে এখনও পর্যন্ত ভালো রান আসেনি। সিএসকের সাথে ম্যাচে ৭ বলে মাত্র ৭ রান করেন তিনি। বারবার ফ্লপ হওয়ার পর মরগ্যানকে কেকেআরের অধিনায়কত্ব থেকে সরানোর দাবি উঠেছে। কিছু সমর্থকরা আবার দীনেশ কার্তিককে কেকেআরের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…